শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

‘বীরমুক্তিযোদ্ধা জামাল খানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৬৮ সময় দেখুন
‘বীরমুক্তিযোদ্ধা জামাল খানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক বলেছেন, মহান মু‌ক্তিযু‌দ্ধে বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খানের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু‌তে দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।

রোববার (১৫ মে) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভব‌নে ক্র্যাক প্লাটু‌নের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রয়াত মোহাম্মদ জামাল খানের স্মর‌ণে অনু‌ষ্ঠিত শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছা‌সেবকলীগ এ শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন ক‌রে ।

মহান স্বাধীনতা যু‌দ্ধে মোহাম্মদ জামাল খান সাহসী ভূমিকা রেখেছিলেন উল্লেখ ক‌রে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘সদ্য প্রয়াত ক্র্যাক প্লাটু‌নের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খান ছিলেন অত্যন্ত নির্লোভ, নিরহংকারী ও সাদা মনের মানুষ। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী মোহাম্মদ জামাল খান তার সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। ক্ষমতার অনেক কাছাকাছি থেকেও কখনো ক্ষমতার দাপট দেখাননি- এটাই ছিল তার জীবনের অন্যতম বড় দিক। তি‌নি ছিলেন নম্র, ভদ্র, সদালাপী ও উদারনৈতিক মানুষ।’

‘বীরমুক্তিযোদ্ধা জামাল খানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে’

সবাইকে বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খানের মতো নির্লোভ মানুষ ও দেশপ্রেমী হওয়ার আহ্বান জানি‌য়ে মন্ত্রী ব‌লেন, ‘বীরমুক্তিযোদ্ধা জামাল খান দেশের প্রতি অবিস্মরণীয় ভালোবাসা দেখিয়েছেন। তিনি সবার ভালোবাসা পেয়েছেন। তার কোনো লোভ ছিল না। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। সেই পাকিস্তান আমল থেকে আমরা একসঙ্গে। তার পরিবার যেন ভালো থাকে সেই ব্যবস্থা আমি করব। সবাই তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন।’

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপতি মাহবুবুর রহমান মে‌হেরের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া’র সঞ্চালনায় শোক সভায় উপ‌স্থিত ছি‌লেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হি‌ন, তারা‌বো পৌরসভা স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপতি বিএম আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মে‌হেদী হাসান বা‌বেল, স্বেচ্ছা‌সেবকলী‌গ নেতা রুহুল আমিন, আবু সাঈদ, দে‌লোয়ার হো‌সেন, রিপন মিয়া, আলমগীর হো‌সেন, শাহ মো. জিলানী, আক্তারুজ্জামান প্রমুখ।

প‌রে ক্র্যাক প্লাটু‌নের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খানের রুহের মাগ‌ফেরাত কামনা ক‌রে বি‌শেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ৭ মে সকাল সাড়ে ৯টায় বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল খান রাজধানীর খিলগাঁওয়ের নিজ বাসায় হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন। মৃত্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৭৪ বছর। মৃত্যুকা‌লে তি‌নি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী র‌ে‌খে গে‌ছেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর