মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

বিএনপি নেতা নিপুণ কারামুক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৭২ সময় দেখুন
বিএনপি নেতা নিপুণ কারামুক্ত


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: হাইকোর্ট থেকে দুই মামলায় জামিন পাওয়ার একদিন পরই কারামুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। প্রায় আড়াই মাস কারাভোগের পর মুক্তি পেলেন তিনি।

শুক্রবার (১৮ জুন) দুপুর ১টার দিকে কাশিমপুর মহিলা কারাগার থেকে ছাড়া পান নিপুণ। এসময় স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

নিপুণ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে। তিনি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালের দিন রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে নিপুণ রায়কে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। হরতালের দিন গাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন— এমন একটি কল রেকর্ড অনলাইনে ছড়িয়ে পড়লে তাকে আটক করা হয়। এরপর বিরুদ্ধে হাজারীবাগ থানায় দায়ের করা নাশকতা ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী থানার দায়ের করা বেআইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা আরেক মামলাতেও নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার দেখায় পুলিশ। এই দুই মামলায় তাকে রিমান্ডেও নেওয়া হয়।

সবশেষ বুধবার (১৬ জুন) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হাজারীবাগ ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই মামলায় জামিন দেন নিপুণকে। এ সংক্রান্ত নথি কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর প্রক্রিয়া অনুসরণ করে মুক্তি পেলেন নিপুণ।

সারাবাংলা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom