বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

সম্রাটকে কারাগারে পাঠানোর নির্দেশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
সম্রাটকে কারাগারে পাঠানোর নির্দেশ – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে ঢাকার বিশেষ জজ-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জাসান এ আদেশ দেন। এর আগে সকালে সম্রাট আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

সম্রাটের জামিন আবেদনের তথ্য নিশ্চিত করেন তাঁর আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হিরা।

নথি থেকে জানা গেছে, গত ১১ মে তিন শর্তে সম্রাটের জামিন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬। এরপর ১৬ মে দুদক সম্রাটের জামিন বাতিলের আবেদন করে উচ্চ আদালতে। ১৮ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন বাতিল করেন। একইসঙ্গে তাঁকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পাশাপাশি বিচারককেও সতর্ক করেন আদালত।

সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। মামলা চারটি হলো—অস্ত্র, মাদক, অর্থপাচার এবং দুদকের দায়ের করা মামলা। বর্তমানে সব মামলায় তিনি জামিনে রয়েছেন।

সবশেষ গত ১১ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন পান সম্রাট। ক্যাসিনোকাণ্ডে ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র‍্যাব।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর