শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

লেবার পার্টির সঙ্গে বিএনপির সংলাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২০৭ সময় দেখুন
লেবার পার্টির সঙ্গে বিএনপির সংলাপ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার পরিবর্তনের আন্দোলনে বৃহত্তর ঐক্যের প্লাটফর্ম গড়তে নাগরিক ঐক্যের পর বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপ করেছে বিএনপি।

শুক্রবার (২৭ মে) বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংলাপ হয়।

২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ৯ সদস্যেরে একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সংলাপে বসে। সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খানও ছিলেন।

দেড় ঘন্টা আলোচনার পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘এই আলোচনায় আমরা বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে আমাদের করণীয় ও বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এতে মোটামুটি আমরা একমত হয়েছি।’

‘কিন্তু আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে চাচ্ছি না এজন্য যে, আমরা অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে ঘোষণাটা যার যার অবস্থান থেকে কিংবা একযোগে দেব’— বলেন নজরুল ইসলাম খান।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘জাতির এক ক্রান্তিকালে আমরা আজকে বিএনপির সাথে সংলাপে বসেছি। আপনারা জানেন যে, বাংলাদেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই এবং একটি জগদ্দল পাথর বাংলাদেশের ক্ষমতায় বসে আছে। দেশের আইনের শাসন ও মানবাধিকার শূণ্যের কোঠায়।’

‘এরকম সময়ে বিএনপির এই আলোচনাকে আমরা অভিনন্দন জানাই। বাংলাদেশকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের যে চেতনা ও আকাঙ্ক্ষা— সেটাকে বাস্তবায়নের জন্য তারা (বিএনপি) যে উদ্যোগ নিয়েছে এদেশের সকল দল, মত ও পথের শক্তিকে একত্রিত করে একটা গণতান্ত্রিক যে অধিকার আদায়ের সংগ্রাম শুরু করেছে তাতে আমরা আশা করি এটা পূর্ণতা পাবে। সেক্ষেত্রে বাংলাদেশ লেবার পার্টি তার সর্বোচ্চ সামর্থ নিয়ে কাজ করবে’— বলেন মোস্তাফিজুর রহমান ইরান।

সারাবাংলা/এজেড/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর