বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

আল-আমিন কেমিক্যাল অধিগ্রহণ করছে সাকিবের ই-কমার্স মোনার্ক মার্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ জুন, ২০২২
  • ২২৪ সময় দেখুন
আল-আমিন কেমিক্যাল অধিগ্রহণ করছে সাকিবের ই-কমার্স মোনার্ক মার্ট


শেয়ারবাজারের তালিকাভুক্ত আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অধিগ্রহণের অনুমতি পেয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। সোমবার (৩০ মে) শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই অধিগ্রহণের অনুমতি দেয়।

জানায়, সাকিব আল হাসানের মালিকানাধীন দুই প্রতিষ্ঠান মোনার্ক মার্ট (জাভেদ এ মতিন প্রতিনিধিত্বকারী) এবং মোনার্ক এক্সপ্রেস আল-আমিন কেমিক্যালের শেয়ার কিনবে। এর মধ্যে মোনার্ক মার্ট প্রতিষ্ঠানটির ২.৪০ শতাংশ শেয়ার কিনবে। আর মোনার্ক এক্সপ্রেস কিনবে ৪.৮০ শতাংশ শেয়ার।

জানা গেছে, আল-আমিন কেমিক্যালের চেয়ারম্যান সৈয়দ আশিক ১৮.৪০ শতাংশ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিকা ১৫.৯৭৫ শতাংশ ও তাজাক্কা তানজিম ১৩.৮০ শতাংশ শেয়ার বিক্রি করবেন। সাকিব আল হাসানের দুই প্রতিষ্ঠান ছাড়াও তিন ব্যাক্তি কোম্পানিটির শেয়ার ক্রয় করবে। এর মধ্যে আমিনুল ইসলাম সিকদার এবং মো. খায়রুল বাশার (ইশাল কমিউনিকেশনের প্রতিনিধিত্বকারী) ১৪.৪ শতাংশ, এএফএম রফিকুজ্জামান ১০ শতাংশ, মাশুক আলম ৬ শতাংশ, মো. হুমায়ুন কবির (লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিত্বকারী) ২.৪০ শতাংশ এবং মুন্সী শফিউদ্দিন ৮.১৭৫ শেয়ার কিনবেন আল-আমিন কেমিক্যালের।

জানা যায়,

সূত্র জানায়, সাকিব আল হাসানের মালিকানাধীন দুই প্রতিষ্ঠান মোনার্ক মার্ট (জাভেদ এ মতিন প্রতিনিধিত্বকারী) এবং মোনার্ক এক্সপ্রেস আল-আমিন কেমিক্যালের শেয়ার কিনবে। এর মধ্যে মোনার্ক মার্ট প্রতিষ্ঠানটির ২.৪০ শতাংশ শেয়ার কিনবে। আর মোনার্ক এক্সপ্রেস কিনবে ৪.৮০ শতাংশ শেয়ার।

জানা গেছে, আল-আমিন কেমিক্যালের চেয়ারম্যান সৈয়দ আশিক ১৮.৪০ শতাংশ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আতিকা ১৫.৯৭৫ শতাংশ ও তাজাক্কা তানজিম ১৩.৮০ শতাংশ শেয়ার বিক্রি করবেন। সাকিব আল হাসানের দুই প্রতিষ্ঠান ছাড়াও তিন ব্যাক্তি কোম্পানিটির শেয়ার ক্রয় করবে। এর মধ্যে আমিনুল ইসলাম সিকদার এবং মো. খায়রুল বাশার (ইশাল কমিউনিকেশনের প্রতিনিধিত্বকারী) ১৪.৪ শতাংশ, এএফএম রফিকুজ্জামান ১০ শতাংশ, মাশুক আলম ৬ শতাংশ, মো. হুমায়ুন কবির (লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিত্বকারী) ২.৪০ শতাংশ এবং মুন্সী শফিউদ্দিন ৮.১৭৫ শেয়ার কিনবেন আল-আমিন কেমিক্যালের।

কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাকিবের দুইটি প্রতিষ্ঠান ও পাঁচ ব্যক্তির কাছে এই বড় পরিমাণের শেয়ার হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়। তবে কোম্পানির সমস্ত শেয়ার স্থানান্তর কার্যকর করার পর অবিলম্বে সকল শেয়ারকে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরিত করতে হবে।

তবে কোম্পানিটির উদ্যোক্তা/পরিচালকরা সম্মিলিতভাবে মোট শেয়ারের ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণ করবেন। কোম্পানি নতুন শেয়ারহোল্ডারদের অন্তর্ভুক্ত করে একটি পরিচালনা পর্ষদ গঠন করবে, যারা কোম্পানিতে নূন্যতম ২ শতাংশ বা তার বেশি শেয়ার ধারণ করবেন। পরিচালনা পর্ষদের পুনর্গঠন না হওয়া পর্যন্ত কোম্পানিটির আরও মূলধন বাড়ানোর অনুমতি নেই। প্রস্তাবিত শেয়ারের ক্রেতারা কোম্পানির উৎপাদন শুরু করবে। আর অধিগ্রহণ শেষ হওয়ার ৩ মাসের মধ্যে ব্যাংকিং কার্যক্রমসহ সমস্ত মুলতুবি বিষয়গুলোকে নিয়মিত করবে। প্রস্তাবিত ক্রেতা/শেয়ারহোল্ডাররা কোম্পানির কার্যক্রম পরিচালনার জন্য কোম্পানিতে নতুন তহবিল বিনিয়োগ করবে। পৃথক ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের বিপরীতে মূলধন প্রদান কমিশনের অনুমোদন সাপেক্ষে হবে। আর কোম্পানির সমস্ত শেয়ার স্থানান্তর কার্যকর করার পর অবিলম্বে সকল শেয়ারকে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরিত করতে হবে।

উল্লেখ্য, আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বর্তমানে পুঁজিবাজারের ওটিসি একটি তালিকাভুক্ত রয়েছে। তবে সম্প্রতি বিএসইসি ওটিসি মার্কেট বাতিলের ঘোষণা দিয়েছে। তাই আর্থিক অবস্থা বিবেচনা করে কোম্পানিটিকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫০ লাখ। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২.৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৭.৪৬ শতাংশ শেয়ার রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকায় লেনদেন হয়েছে।

ক্রেডিটঃ অর্থসংবাদ

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর