রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে ৫ মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৯১ সময় দেখুন
চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে ৫ মামলা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাভূক্ত এলাকার বাজারে চালের মূল্য স্থিতিশীল ও নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চালের পাইকারী আড়তদার, খুচরা দোকানি ও খাবার হোটেলের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে নগরীর বাবু বাজারস্থ চালের পাইকারী আড়তে এবং নবাব ইউসুফ আলী মার্কেটের খুচরা চালের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

দক্ষিণ সিটি করপোরেশনের বাজার মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. শহিদ উল্লাহ মিনুর নেতৃত্বে এবং অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলীর সহযোগিতায় করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বাদামতলীর একটি চালের আড়ত, নবাব ইউসুফ মার্কেটের ৩টি খুচরা চালের দোকান এবং সংলগ্ন একটি হোটেল তৎক্ষনাৎ বাণিজ্য অনুমতির হালনাগাদ (ট্রেড লাইসেন্স) কাগজপত্র দেখাতে না পারায় মোট পাঁচটি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৯২(৭) ও ৯২(৩) ধারায় উক্ত জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান বলেন, “চালের মূল্য বৃদ্ধিতে কারসাজি রোধে আজ চালের পাইকারী আড়তের পাশাপাশি খুচরা চালের দোকানেও অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চালের মূল্য বৃদ্ধিতে সেখানকার আড়তদার ও খুচরা দোকানিদের কারসাজি প্রতীয়মান হয়নি। তবে বাণিজ্য অনুমতি ছাড়া দোকান পরিচালনা, হালনাগাদ বাণিজ্য অনুমতি ব্যতিরেকে আড়ত ও দোকান পরিচালনা করা এবং রাস্তা দখল করে খাবার হোটেল পরিচালনা করায় পাঁচটি মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

এ সময় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আ. মান্নান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর