রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

কালিগঞ্জের পল্লীতে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ জুন, ২০২২
  • ২০৩ সময় দেখুন
কালিগঞ্জের পল্লীতে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ১ শিশুর মৃত্যু

আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

কালিগঞ্জের পল্লীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২য় শ্রেনীর শিক্ষার্থী শুভ মন্ডলের মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের বেড়াখালি গ্রামের রনজিৎ মন্ডলের একমাত্র পুত্র। ঘটনাটি শনিবার (৪ জুন) সকাল সাড়ে ৮ টায় স্কুলে যাওয়ার পথে ঘটেছে।
জানাগেছে, বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ঘাতক মটরসাইকেল তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত শুভকে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। শুভ মন্ডল বাঁশদোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীতে পড়ুয়া ছাত্র। এ ঘটনায় শুভ’র পিতা, মাতা, পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর