রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

পাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় ৫জন আহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ জুন, ২০২২
  • ২১৩ সময় দেখুন
পাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় ৫জন আহত

এস ‌কে মুকুল জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক- অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫জন অটোযাত্রী আহত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টায় জয়পুরহাট-হিলি সড়কের কদমতলী মসজিদের সামনে এ দূঘটনা ঘটে। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেছেন। আহত ব্যক্তিরা হলেন, পাঁচবিবি ওয়াবদার মোড় এলাকার বজলুর রহমানের পুত্র রাজ(২৫), মাদ্রাসা মোড় এলাকার শফিউল আলম চৌধুরীর স্ত্রী সিলভী (৩০), আমিনুল ইসলামের ছেলে লিহান(১২), মাতাইশ মঞ্জিল এলাকার মনোয়ার হোসেনের স্ত্রী পারুল বেগম(৫০) ও হাসান আলীর স্ত্রী তানভি(৩০)।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, পাঁচবিবি থেকে অটোতে করে মুরগীর খামার দেখতে শিমুলতলীতে যাওয়ার সময় কদমতলী মসজিদের সামনে জয়পুরহাট থেকে হিলির দিকে আসা একটি ট্র্যাকের (লরি) মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে। এসময় ট্র্যাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ট্র্যাকটি আটক করেছে।

জয়পুরহাট ফায়ার ষ্টেশনের উপ সহকারী পরিচালাক শওকত আলী জোর্দ্দার বলেন, খরব পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর