রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সন্তানের সুন্নতে খতনার অনুষ্ঠান দেখা হলো না মা’র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
সন্তানের সুন্নতে খতনার অনুষ্ঠান দেখা হলো না মা’র

ঠাকুরগাঁও প্রতিনিধি:সুন্নতে খতনার অনুষ্ঠানের আগে ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে রুমি আক্তার নামে এক মা মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জুন) রানীশংকৈল উপজেলার বাজেবকসা গ্রামে এ ঘটনা ঘটে। রুমি আক্তার ওই গ্রামের জালাল হোসেনের স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জিতেন্দ্রনাথ বর্মন।

জানা যায়, আগামীকাল শুক্রবার (১০ জুন) ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে চলছিল ডেকোরেটরের সাজসজ্জা। এদিকে বৃহস্পতিবার সকালে রুমি আক্তার কাপড় শুকাতে দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় শাশুড়ি তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। আহত অবস্থায় শাশুড়িকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলা জানা যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর