বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

লংকাবাংলা ফাইন্যান্স ও নগদ এর মধ্যে চুক্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৩৬ সময় দেখুন
লংকাবাংলা ফাইন্যান্স ও নগদ এর মধ্যে চুক্তি


দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ডিজিটাল আর্থিক সেবা গ্রহণের সুবিধা দিতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবং লংকাবাংলা ফাইন্যান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে চুক্তিটি সম্পন্ন হয়। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজাশা হরিয়ার এবং ‘নগদ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় শহর এবং প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরা এখন থেকে ‘নগদ’-এর মাধ্যমে
লংকাবাংলার ডিপিএস সুবিধা, ক্রেডিট কার্ড এবং ঋণের জন্য আবেদন করতে পারবেন। দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করা চুক্তিটির মূল লক্ষ্য।

এ বিষয়ে ‘নগদ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, ‘নগদ-ই একমাত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেটি শহর ও গ্রাম নির্বিশেষে সকল গ্রাহকদের জীবনকে
সহজ করার জন্য সব ধরনের আর্থিক সেবা তৈরি করে যাচ্ছে। আমরা শিগগির উন্নত দেশ হতে যাচ্ছি, ফলে দেশের যেকোনো স্থানে বসেই সকল আর্থিক সেবা গ্রহণের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাচ্ছে। এই চুক্তিটি মানুষের ডিজিটাল আর্থিক সেবা গ্রহণকে ব্যাপকভাবে উৎসাহিত করবে এবং তৃণমূল পর্যায়ের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে নিয়ে আসবে।’

চুক্তির বিষয়ে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ার বলেন, ‘লংকাবাংলা সবসময় আর্থিক উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে এবং আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী আর্থিক সেবা সরবরাহ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘নগদ’-এর চিফ সেলস অফিসার মো. শিহাব উদ্দিন চৌধুরী, হেড অফ বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, হেড অব ইনস্যুরেন্স ও
এনবিএফআই মো. বায়েজিদ এবং লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব অপারেশন এ কে এম
কামরুজ্জামান, হেড অফ রিটেইল বিজনেস খুরশেদ আলম, হেড অব এসএমই মো.
কামরুজ্জামান খান ও হেড অফ আইসিটি শেইখ মোহাম্মদ ফুয়াদ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর