রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

টাঙ্গাইলে ছিলিমপুরে জমে উঠেছে ইউপি চেয়ারম্যান প্রার্থী সুজায়েত মোল্লার নির্বাচনী উঠান বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ জুন, ২০২২
  • ২০৬ সময় দেখুন
টাঙ্গাইলে ছিলিমপুরে জমে উঠেছে ইউপি চেয়ারম্যান প্রার্থী  সুজায়েত মোল্লার নির্বাচনী উঠান বৈঠক

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
আসন্ন ২৭ জুলাই ইউপি নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার ৫নং ছিলিমপুর ইউনিয়নে জমে উঠেছে সতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী সুজায়েত হোসেন মোল্লার নির্বাচনী উঠান বৈঠক।
শনিবার রাতে ইউনিয়নের পাকুল্যা দক্ষিণপাড়া পাকুল্যা হাইস্কুল মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম সামছুল হকের বড় ছেলে আব্দুর জব্বার এই উঠান বৈঠকের আয়োজন করেন। বৈঠকটি সঞ্চালনা করেন মোঃ সাইফুল ইসলাম। উঠান বৈঠকে প্রায় চার হাজার লোকের সমাগম ঘটে।

এসময় চেয়ারম্যান প্রার্থী সুজায়েত হোসেন মোল্লা বলেন, আমাকে আপনারা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করলে পাঁচটি বছর আপনাদের চেয়ারম্যান হিসেবে নয় গোলাম হয়ে থাকবো। সরকারের দেওয়া একটি অনুদানও আমি খাব না ওটা আমার জন্য হারাম। সরকারের দেয়া সম্মানী ভাতাটুকু আমি আপনাদের মাঝে সুসম বন্টন করে দিব।

আপনাদের কাছে অনুরোধ একটিবার আমাকে সুযোগ দিন। আমি জানি আপনাদের এ ঋণ গায়ের চামড়া দিয়ে জুতো বনিয়ে দিলেও শোধ হবে না। আপনারা যদি আমাকে সম্মানের আসনে বসান এই ৫নং ছিলিমপুর ইউনিয়নকে সত্রাস ও মাদকমুক্ত ডিজিটাল একটি ইউনিয়নে রুপান্তরিত করে আপনাদের উপহার দিব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর