বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

মাদারীপুরে ক্রিস্টাল মেথ আইসসহ মাদক বিক্রেতা আটক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
মাদারীপুরে ক্রিস্টাল মেথ আইসসহ মাদক বিক্রেতা আটক – Corporate Sangbad


আইন-আদালত

এস.এম.দেলোয়ার হোসাইন, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার কালকিনিতে ভয়ানক মাদক ক্রিস্টাল মেথ আইসসহ সাইদ সরদার (১৯) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৮।

শুক্রবার (১৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর পখিরা এলাকার হোসেন বেপারী ঘাট জামে মসজিদের পাশের সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক সাইদ সরদার কালকিনির ৬ নম্বর ওয়ার্ডের টুমচর এলাকার আজিম সরদারের ছেলে। র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের কোম্পানী অধিনায়ক, স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সাইদকে আটক ও তার কাছ থেকে ৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৮ লাখ ৭০ হাজার টাকা।

প্রেস বিজ্ঞপ্তি র‌্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাইদ একজন পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে তিনি মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় আইসসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করেন। আটকের পরে তাকে মাদকসহ কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর