সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

5G smartphone: ১৫০০০ টাকা বাজেটে 5G স্মার্টফোন চান! আপনার জন্য রইল বাজারের সেরা কয়েকটি ফোনের তালিকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৪৯ সময় দেখুন
5G smartphone: ১৫০০০ টাকা বাজেটে 5G স্মার্টফোন চান! আপনার জন্য রইল বাজারের সেরা কয়েকটি ফোনের তালিকা


#নয়াদিল্লি: স্মার্টফোনের বাজার থেকে সেরাটা বেছে নেওয়াও এক ধরনের শিল্প। কেনার আগে দেখে নিতে হয় ফোনের ফিচার, পারফর্মেন্স প্রভৃতি। ১৫,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন কিনতে চাইলে এক নজরে দেখে নেওয়া যেতে পারে এই প্রতিবেদন। বাজারে ১৫,০০০ টাকার মধ্যে বেশ কিছু ভাল স্মার্টফোন রয়েছে।

Vivo T1 5G –
Vivo T1 5G ফোন হল অন্যতম সেরা বাজেট স্মার্টফোন। এতে মূলত গেমিংয়ের উপরে ফোকাস করা হয়েছে। Vivo T1 5G ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৫০০০এমএএইচ ব্যাটারি। Vivo T1 5G ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, সঙ্গে রয়েছে ১২০এইচজেড রিফ্রেশ রেট। Vivo-র এটি ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৯৯৯ টাকায়।

Moto G51 5G –
Moto G51 5G ফোনে রয়েছে বড় ৬.৮ ইঞ্চির ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, ১২০এইচজেড রিফ্রেশ রেট। Moto G51 5G চালিত হয় কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৪৮০+ ৫জি চিপসেট দ্বারা। এতে রয়েছে ৫০০০এমএএইচ ব্যাটারি এবং ২০ডাবলু চার্জ। এ ছাড়া রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। Moto G51 5G ফোনের সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভারতীয় বাজারে এই ফোনের দাম মাত্র ১৩,৯৯৯ টাকায়।

Poco M4 Pro 5G –
Poco M4 Pro 5G ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ৯০এইচজেড রিফ্রেশ রেট। মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর চালিত Poco M4 Pro 5G ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। Poco M4 Pro 5G ফোন পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৯৯৯ টাকায়।

আরও পড়ুন: চেনা যাচ্ছে না জাহ্নবী কাপুরকে! ঘিরে ধরলেন ভক্তরা! শরীরের এত বদল? ভাইরাল ভিডিও

iQOO Z6 5G –
iQOO Z6 5G ফোনের দাম ভারতীয় বাজারে মাত্র ১৩,৯৯৯ টাকা। iQOO Z6 5G ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৬ চিপসেট। iQOO Z6 5G ফোনে রয়েছে ৪জিবি র্যাাম এবং ১২৮জিবি স্টোরেজ। iQOO Z6 5G ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। iQOO Z6 5G ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের ক্যামেরা।

Realme 9 5G –
Realme 9 5G ফোনে রয়েছে ডাইমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর। ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে-সহ Realme 9 5G ফোনে রয়েছে ৯০ এইচজেড রিফ্রেশ রেট। সঙ্গে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেটআপ। অ্যামাজনে এই ফোন পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৯৯৯ টাকায়।

Published by:Piya Banerjee

First published:

Tags: 5G Smartphone



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর