বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক, ৭ দিনের রিমান্ডে বায়েজিদ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৬৯ সময় দেখুন
পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক, ৭ দিনের রিমান্ডে বায়েজিদ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর রেলিংয়ের নাটবল্টু খুলে টিকটক ভিডিও করা বায়েজিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৭ জুন) বিকেলে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সালেহুজ্জামান এ আদেশ দেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের কোর্ট পরিদর্শক মো. জাহাঙ্গীর। এর আগে বায়েজিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

সোমবার এক সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ বলেন, বায়েজিদ ছাড়াও তার সহযোগী অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এ মামলায় আসামি করা হয়েছে।

পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ জানান, পদ্মা সেতুর নাট-বল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এতে বোঝা যায় এটি হাত দিয়ে খোলা হয়নি, সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটক ভিডিও তৈরি করে ভাইরাল হওয়া ৩০ বছর বয়সী যুবক বায়েজিদ তালহাকে রোববার (২৬ জুন) বিকেলে রাজধানীর শান্তিনগর থেকে আটক করা হয়েছে। তার বাড়ি পটুয়াখালীতে।

উল্লেখ্য, ৩৪ সেকেন্ডের ওই ভাইরাল টিকটক ভিডিওতে দেখা যায়, বায়েজিদ তালহা সেতুর রেলিংয়ের পাশে দাঁড়িয়ে দুটি বল্টুর নাট খুলছেন। ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, ‘এই লুজ দেহি, লুজ নাট, আমি একটা ভিডিও করতেছি, দেহ।’

নাট হাতে নিয়ে বায়েজিদ বলেন, এই হলো পদ্মা সেতু, আমাদের… পদ্মা সেতু। দেখো আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এই নাট খুইলা এহন আমার হাতে।

আরও পড়ুন:

পদ্মা সেতুর বিরোধিতাকারীরা জাতির শত্রু, এদের খুঁজে বের করতে হবে:…

শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনায় আক্রান্ত





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর