বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

আশুলিয়ায় শিক্ষককে পিটিয়ে হত্যা : অভিযুক্ত শিক্ষার্থীর বাবা গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
আশুলিয়ায় শিক্ষককে পিটিয়ে হত্যা : অভিযুক্ত শিক্ষার্থীর বাবা গ্রেপ্তার – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় দশম শ্রেণির ছাত্রের স্টাম্পের আঘাতে শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) নিহতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা উজ্জল হোসেনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুন) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযু্ক্ত শিক্ষার্থী দশম শ্রেণির ছাত্র হলেও তার জন্ম সনদ অনুযায়ী বয়স ১৯ বলে দাবি করছেন শিক্ষকরা। তবে, মামলায় ওই শিক্ষার্থীর বয়স ১৬ বছর দেখানো হয়েছে।

জানা গেছে, গত শনিবার (২৫) জুন দুপুরে সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমারকে স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করে দশম শ্রেণির ওই শিক্ষার্থী। পরে স্টাম্পের সুচালো অংশ দিয়ে তলপেটে খুঁচিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে গত ২৭ জুন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষক উৎপল কুমার সরকার।

এ সময় এক শিক্ষক ওই শিক্ষার্থীকে ধরেও ছেড়ে দেন। এ ঘটনায় বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন নিহত শিক্ষকের বড় ভাই অসীম কুমার সরকার।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে পালাতে সহায়তার জন্য তার বাবা উজ্জল হোসেনকে বুধবার (২৯ জুন) ভোররাতে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, এ ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ক্রিকেট স্টাম্প ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক জব্দ করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর