বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

আলেশামার্টের চেয়ারম্যান মনজুর শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৫০ সময় দেখুন
আলেশামার্টের চেয়ারম্যান মনজুর শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি


চেক প্রতারণার মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান মনজুর আলম শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার (৩০ জুন) মামলার বাদী আবু সাঈদের আইনজীবী শামীম পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, আলেশা মার্টের পক্ষ থেকে বিশেষ ছাড়ে মোটরসাইকেল বিক্রির অফার অনলাইনে দেখতে পান বাদী আবু সাঈদ। এরপর ২০২১ সালের মাঝামাঝি সময়ে দুই লাখ ৬৮ হাজার ৫০০ টাকা পরিশোধ করে একটি মোটরসাইকেল ক্রয়ের অর্ডার করেন তিনি। মোটরসাইকেলটি অর্ডারের ৪৫ দিনের মধ্যে ডেলিভারির কথা ছিল। নির্ধারিত সময়ে মোটরসাইকেল না দেওয়ায় ৪ জানুয়ারি তারা একটি চেক দেন। চেকের টাকা ব্যাংকে তুলতে গেলে (টাকা না থাকায়) তা ডিজঅনার হয়। এরপর আসামিকে টাকা দেওয়ার জন্য উকিল নোটিশ পাঠান মামলা বাদী। টাকা না দেওয়ায় গত ১৮ মে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন আবু সাঈদ। আদালত মামলাটি আমলে নিয়ে ২৮ জুনের মধ্যে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

ক্রেডিটঃ জাগোনিউজ২৪

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর