মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

সৌদিআরবের সাথে মিল রেখে মোংলায় ঈদুল আজহা উদযাপন, নামাজ আদায় ও পশু কোরবানী 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১৮০ সময় দেখুন
সৌদিআরবের সাথে মিল রেখে মোংলায় ঈদুল আজহা উদযাপন, নামাজ আদায় ও পশু কোরবানী 


আবু হোসাইন সুমন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ::

সৌদিআরবের সাথে মিল রেখে মোংলায়ও ঈদুল আজহা উদযাপিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টায়  উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজার জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

নামাজে ইমামতি করেন মসজিদটির ইমাম ও খতিব মোঃ বেল্লাল সরদার। নামাজ ও খুতবা শেষে তিনি বলেন, সৌদিসহ অন্যান্য মুসলিম রাষ্ট্রের সাথে মিল রেখে বিগত বছরগুলোর মত এবারও আমরা কয়েক গ্রামের মানুষ উদুল আজহা উদযাপন করছি। ঈদের নামাজ শেষে যে যার সাধ্যমত পশু কুরবানী করছেন। মুলত দীর্ঘ একযুগের বেশি সময় ধরে সুন্দরবন ইউনিয়নের চটেরহাট, ঢালীরখন্ড, সোনাডাঙ্গা, ঠোটারডাঙ্গা ও দুয়ারীজারা গ্রামের শতাধিক পরিবার সৌদিআরবের সাথে মিল রেখে ঈদুল ফেতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। নামাজ শেষে পশু কুরবানী করেন মুসল্লিরা।

ঢালীরখন্ড গ্রামের বাসিন্দা কুদ্দুস ইজারদার বলেন, আমরা কয়েক গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করে যে যার সাধ্যমত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানী দিয়েছি। আমি নিজেও একটি ছাগল কোরবানী দিয়েছি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর