বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

হাজতির দেহে মিললো গাঁজা-ইয়াবাসহ ৫টি মোবাইল – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
হাজতির দেহে মিললো গাঁজা-ইয়াবাসহ ৫টি মোবাইল – Corporate Sangbad


আইন-আদালত সারাদেশ-টুকিটাকি

গাজীপুর প্রতিনিধি : কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ বন্দি এক হাজতি আদালত থেকে ফেরার পথে সাথে করে কারাগারে নিয়ে এলো গাঁজা-ইয়াবা ও ৫টি মোবাইল। রোববার (১৭ জুলাই) সন্ধা সাড়ে ৭টার দিকে কারাগারের ফটকে ওই হাজতির দেহ তল্লাশি করে এসব জব্দ করে কারা কর্তৃপক্ষ।

ওই হাজতির নাম- বুলবুল ইসলাম। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ তার হাজতি নং ৫০৮/১৫।

কাশিমপুর কারাগার -১ এর জেলার তরিকুল ইসলাম জানান, বন্দি হাজতি বুলবুল ইসলামকে সকালে হাজিরা দেয়ার জন্য ঢাকা জজ কোর্টে পাঠানো হয়। হাজিরা শেষে পুনরায় তাকে কারাগারে ফেরত আনা হয়। পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ফটকে বুলবুল ইসলামের দেহ তল্লাশি করার সময় তার পড়নের লুঙ্গির ভেতর থেকে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও ৫টি মোবাইল ফোন জব্দ করে কারা হয়।

তিনি আরও জানান, জেল কোড অনুযায়ী ওই হাজতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর