বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

চবি ছাত্রীকে যৌন নিপীড়ন, মূলহোতাসহ গ্রেপ্তার ৪ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৬৫ সময় দেখুন
চবি ছাত্রীকে যৌন নিপীড়ন, মূলহোতাসহ গ্রেপ্তার ৪ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগের মূলহোতা আজিমসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (২২ জুলাই) রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরমধ্যে শুধু আজিম হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্য তিনজন বহিরাগত বলে নিশ্চিত করেছেন, র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

গ্রেপ্তার চার জনের মধ্যে তিন জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। এর মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন—মেহেদী হাসান হৃদয় ও মুহাম্মদ আজিম হোসেন। তাঁদের কাছ থেকে ওই ছাত্রীর মুঠোফোন উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হলের সামনে থেকে তাঁর এক বন্ধুসহ তুলে নিয়ে মারধর ও যৌন নির্যাতন করে মুঠোফোনে ভিডিও করা হয়। এ সময় তাঁদের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এর প্রতিবাদে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে চার দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার ঘটনায় চবি প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে, চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলকে এ ঘটনায় তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর