শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

‘যে রিজার্ভ আছে তা দিয়ে ৯ মাসের খাবার কেনা যাবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৬২ সময় দেখুন
‘যে রিজার্ভ আছে তা দিয়ে ৯ মাসের খাবার কেনা যাবে’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: এখনও যে রিজার্ভ আছে তা দিয়ে নয় মাসের খাবার কেনা যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার অনেক চক্রান্ত চলছে। কিন্তু কেউ আমাদের এই অগ্রযাত্রাকে ঠেকাতে পারবে না।

বুধবার (২৭ জুলাই) দুপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সরকার প্রধান এ কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন প্রান্তে যুক্ত ছিলেন।

শেখ হাসিনা বলেন, ‘মানুষের কাছে আমাদের কথা বার বার বলতে হবে। তারা ঘেউ ঘেউ করতে থাকুক। আমরা যা করেছি সেই কথা মানুষের কাছে আমাদের নিয়ে যাবে। সেটাই হবে সমালোচনার জবাব। বুদ্ধিজীবী আছেন কিছু। দেশের বিষয়ে জানেন কি তারা? দক্ষিণাঞ্চলে কখনও গেছেন কি? আমরা তাদের মতো এত জ্ঞানী না। কিন্তু মানুষের পাশে থাকি। মানুষের ভালোমন্দ অনুধাবন করি। প্র্যাকটিক্যাল জ্ঞান থেকে দেশ পরিচালনা করি। যখন জ্ঞানীরা ছিল, তখন তো এত উন্নতি করেনি দেশ! আমরা মানুষকে ভালোবেসে কাজ করি। সে জন্যই উন্নতি সম্ভব হয়েছে।’

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর