মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর

আবারও ঢাবি সিনেট সদস্য মনোনীত হলেন উবায়দুল মোকতাদির চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৬৫ সময় দেখুন
আবারও ঢাবি সিনেট সদস্য মনোনীত হলেন উবায়দুল মোকতাদির চৌধুরী


দ্বিতীয়বারের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য মনোনীত হয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমনি চৌধুরী তাঁকে সিনেট সদস্য মনোনীত করেন। এর আগে ২০১৯ সালের ২৬ মে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হন উবায়দুল মোকতাদির চৌধুরী।
একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং‌ জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মোকতাদির চৌধুরী।

এ বিষয়ে মোকতাদির চৌধুরী বলেন, ‘জাতীয় সংসদের পক্ষ থেকে আমাকে পুনরায় যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সচেষ্ট থাকব।’

তিনি এই দায়িত্ব দেওয়ায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৯৬৯ সালে ঢাকা কলেজ ছাত্র সংসদের জিএস উবায়দুল মোকতাদির চৌধুরী দেশ স্বাধীন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর