বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

ঝিনাইদহে জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৪০ সময় দেখুন
ঝিনাইদহে জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন – Corporate Sangbad


আইন-আদালত

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্য দিবালোকে দুই জনকে হত্যার ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া চাঞ্চল্যকর এই মামলায় ২ জনকে তিন বছর এবং ৯ জনকে ২ বছরের কারাদন্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শওকত হোসাইন এ রায় দেন।

রায়ের কপি সুত্রে জানা যায়, পুর্ব শত্রুতার জেরে জেলার শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামে ২০০৯ সালের ১৫ এপ্রিল প্রকাশ্য দিবালোকে কফিল উদ্দিন ও আজিম মুন্সী নামের দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শৈলকুপা থানায় মামলা করেন। সেই মামলার শুনানী শেষে আদালত ২০ আসামীর মধ্যে কুদ্দুস মিয়া, কোবা মোল্লা, রইচ এবং বাচ্চুকে যাবজ্জীবন, বাকি ২ জনকে ৩ তিন বছর এবং ৯ জনকে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলার বাকি ৫ আসামীকে খালাস দেওয়া হয়েছে। সাজা প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

মানবতাবিরোধী অপরাধে খুলনার ৬ আসামির মৃত্যুদণ্ড

নারীকে শ্বাসরোধে হত্যা: ৫ বছর পর ৩ হত্যাকারীকে গ্রেপ্তার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর