বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

হাইকোর্টে ১১ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৭৩ সময় দেখুন
হাইকোর্টে ১১ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১১ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রোববার (৩১ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের শপথগ্রহণের তারিখ হতে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে।

নতুন নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত বিচারপতিরা হলেন-

১. মো. শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ (পি. আর. এল. ভোগরত)।

২. মো. আতাবুল্লাহ, জেলা ও দায়রা জজ, কুমিল্লা ।

৩. বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

৪. মো. আমিনুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

৫. জনাব মো. আলী রেজা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

৬. মো. বজলুর রহমান, রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

৭. কে, এম, ইমরুল কায়েশ, মহানগর দায়রা জজ, ঢাকা।

৮. ফাহমিদা কাদের, জেলা ও দায়রা জজ, টাঙ্গাইল।

৯. মো. বশির উল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

১০. এস, এম, মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

১১. এ, কে, এম, রবিউল হাসান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

এদিকে নতুন এই ১১ জন বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জ প্রস্তুত করা হয়েছে, সারিবদ্ধ করে রাখা হয়েছে ১১টি চেয়ার। এখানে প্রধান বিচারপতি নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথবাক্য পাঠ করাবেন।

আরও পড়ুন:

মামলার বিচার দ্রুত শেষ করতে প্রধান বিচারপতির উদ্যোগ

আওয়ামী লীগ নেতা টিপু হত্যা: আরও ৪ জন গ্রেপ্তার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর