বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News জামায়াত কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শফিকুর রহমান

আইডিয়া প্রকল্পের মেন্টরিং পাচ্ছেন রাজশাহীর ৩৫ স্টার্টআপের ৭০ জন উদ্যোক্তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৪৬ সময় দেখুন
আইডিয়া প্রকল্পের মেন্টরিং পাচ্ছেন রাজশাহীর ৩৫ স্টার্টআপের ৭০ জন উদ্যোক্তা


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্পের উদ্যোগে এবং স্টার্টআপ রাজশাহী এর সহযোগিতায় রাজশাহীতে আয়োজিত হচ্ছে স্টার্টআপদের নিয়ে বিশেষ মেন্টরিং প্রোগ্রাম “স্টার্টআপ রাজশাহী ইনকিউবেশন ১.০: মিট দ্যা মেন্টর”। গত ৩০ জুলাই ২০২২ শনিবার একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে উক্ত মেন্টরিং কার্যক্রমটি শুরু করে আইডিয়া প্রকল্প। রাজশাহী শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারে ৩ দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি হবে আগামী ১ আগস্ট ২০২২ সোমবার।

“স্টার্টআপ রাজশাহী ইনকিউবেশন ১.০: মিট দ্যা মেন্টর” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব জি এস এম জাফরউল্লাহ্‌ এনডিসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল জলিল। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন রুয়েটের ইসিই বিভাগের সহকারী অধ্যাপক এবং স্টার্টআপ রাজশাহীর প্রধান সমন্বয়ক তাসনিম বিনতে শওকত। ৩ দিনব্যাপী এই মেন্টরিং প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে সহযোগী সমন্বয়ক হিসেবে আইডিয়া প্রকল্পের মানব সম্পদ ও ফাইন্যান্স বিষয়ক পরামর্শক মো: নাজিম উদ্দিন এবং মূখ্য সমন্বয়ক হিসেবে জ্যেষ্ঠ পরামর্শক আর এইচ এম আলাওল কবির কাজ করছেন।

রাজশাহীর উদীয়মান স্টার্টআপদের দক্ষতা বৃদ্ধিতে স্টার্টআপ রাজশাহী এর সহযোগিতায় দেশের অভিজ্ঞ মেন্টরদের নিয়ে বিশেষ এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করার উদ্যোগ নেয় আইডিয়া প্রকল্প। স্টার্টআপের সফল বাস্তবায়ন, উদ্যোক্তাদের বিভিন্ন আইনি সমস্যাসহ স্টার্টআপ সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে এই ইনকিউবেশন প্রোগ্রামে উদ্যোক্তাদের সাথে থাকছে বিশেষ সেশন। উল্লেখ্য, ৩৫টি স্টার্টআপের ৭০ জন প্রতিনিধি বিনামূল্যে এ মেন্টরিং প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom