শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

‘কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৭৭ সময় দেখুন
‘কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’


ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি সংবিধানে বারবার পরিবর্তন এনে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে। কর্তৃত্ববাদী কোনো সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ কারণেই অবাধ-সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংবিধান সংশোধন করতে হবে।

তিনি বলেন, এখনো অনেক সময় আছে সংবিধানের প্রয়োজনীয় অংশ সংশোধন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।

সোমবার (১ আগস্ট) জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সাঈদ আখতার নেওয়াজী জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তাকে স্বাগত জানিয়ে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় জি এম কাদের বলেন, দুটি দলের প্রতিহিংসার রাজনীতির কারণে সাধারণ মানুষের মাঝে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এমন হয়েছে যে, আগামী নির্বাচনে যে দল পরাজিত হবে তারাই যেনো নিশ্চিহ্ন হয়ে যাবে। এমন বাস্তবতা সুষ্ঠু রাজনৈতিক চর্চার অন্তরায়।

তিনি বলেন, মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। দেশের মানুষ এখন আর ভোটকেন্দ্রে যেতে চায় না। নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। কোনো সেক্টরেই জবাবদিহিতা নেই। তাই দুর্নীতি বাসা বেঁধেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সিরাজুল হক, দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, জামালপুর জেলা সদস্য সচিব মো. জাকির হোসেন খান, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, আনোয়ার হোসেন, মোখলেছুর রহমান বস্তূ, জামালপুর জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মানিক, কাজী খোকন, শরিফুল ইসলাম, হজরত আলী, আক্কা মিয়াসহ অন্যান্যরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর