বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ওয়ালটনের ফোরকে ডিসপ্লে প্রিবুকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২১৯ সময় দেখুন
ওয়ালটনের ফোরকে ডিসপ্লে প্রিবুকে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়


সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন নতুন বিশাল পর্দার ফোরকে (4K) রেজুলেশনের দুই মডেলের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনলো ওয়ালটন। এটি অফিস-আদালত, হাসপাতাল, ক্লাসরুম ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়া ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে। নতুন এই ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের প্রি-বুকিংয়ে ২০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন।

ওয়ালটনের ডিসপ্লে ব্র্যান্ড ‘সিনেডি’-এর প্যাকেজিংয়ে আসা কালো রঙের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে প্যানেলের মডেল ডব্লিউএসআইবি৭৫ (WSIB75) এবং ডব্লিউএসআইবি৮৬ (WSIB86)। ৭৫ এবং ৮৬ ইঞ্চির ডিসপ্লে দুইটির রেগুলার মূল্য যথাক্রমে ৩০৭,০৫০ এবং ৩৬২,৭৭০ টাকা। তবে প্রি-বুক দেয়া ক্রেতাদের জন্য ডব্লিউএসআইবি৭৫ (WSIB75) মডেলে ১৫ হাজার এবং ডব্লিউএসআইবি৮৬ (WSIB86) মডেলে থাকছে ২০ হাজার টাকা ডিসকাউন্ট। ফলে এই দুই মডেলের দাম পড়ছে মাত্র ২৯২,০৫০ এবং ৩৪২,৭৭০ টাকা।

ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, ৫ আগস্ট ২০২২ পর্যন্ত কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই বিশাল পর্দার এই ডিসপ্লের প্রি-বুক দিতে পারছেন গ্রাহক। ঘরে বসেই ওয়ালটন ই-প্লাজা থেকে (https://cutt.ly/cZf959n) ডিসপ্লে দুটির প্রি-বুক দেয়া যাচ্ছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর