বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সফল ও মেধাবী স্টার্টআপ ফাউন্ডারদের পাশে থাকবে স্টার্টআপ বাংলাদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৩৩ সময় দেখুন
সফল ও মেধাবী স্টার্টআপ ফাউন্ডারদের পাশে থাকবে স্টার্টআপ বাংলাদেশ


মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় স্টার্টআপ বাংলাদেশের যাত্রা শুরু হয়। ৫০০ কোটি টাকা দেশের স্টার্টআপগুলোর মধ্যে বিনিয়োগ করবে স্টার্টআপ বাংলাদেশ। ইতোমধ্যেই ৫০ কোটির বেশি টাকা বিনিয়োগ সম্পন্ন করেছে স্টার্টআপ বাংলাদেশ। ২০২৫ সালের মধ্যেই আমরা আশা করি পুরো ৫০০ কোটি টাকা স্টার্টআপ গুলোতে বিনিয়োগ করা হবে। ওটিএ প্রতিষ্ঠান শেয়ারট্রিপের তৃতীয় বর্ষপূর্তিতে এ কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

তিনি আরও বলেন, দেশের ওটিএ বাজারের ১৫ শতাংশ দখল করে সফল স্টার্টআপ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে শেয়ারট্রিপ। আমি আশা করি শেয়ারট্রিপ আন্তর্জাতিকভাবে সফল একটি ট্রাভেল এজেন্সি হিসেবে আরও সুনাম অর্জন করবে।

শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা সাদিয়া হক এবং প্রতিষ্ঠাতা কাশেফ রহমানের প্রশংসা করে তিনি বলেন, সাদিয়া এবং আশেফ দের মত সফল ও মেধাবী স্টার্টআপ ফাউন্ডারদের সবরকম সাহায্য করতে পাশে থাকবে স্টার্টআপ বাংলাদেশ।

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্ট (ওটিএ) শেয়ারট্রিপ। আজ (৭ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটন ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে শেয়ারট্রিপ অংশীদার প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার পুরস্কার প্রদান করে শেয়ারট্রিপ। এছাড়াও এ অনুষ্ঠানে আইসিটি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ কর্তৃক শেয়ারট্রিপে বিনিয়োগের ঘোষনা দেওয়া হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক এবং প্রতিষ্ঠাতা কাশেফ রহমান।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর