বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদন্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৬৩ সময় দেখুন
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদন্ড – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় তোতা মিয়া (৫২) নামের এক মাদকসেবীকে কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার বেলা ২টার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা অভিযান চালিয়ে ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তোতা মিয়াকে তার বাড়ি থেকে আটক করে।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম ভুইয়া ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত তোতা মিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, রোববার বেলা ২ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম ভুইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে তোতা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম ভুইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তোতা মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

ময়মনসিংহের সেই শিশুর পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেফতার ৫





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর