শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

দমন-পীড়ন চালিয়ে গদি রক্ষা করা যাবে না: গণসংহতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৮১ সময় দেখুন
দমন-পীড়ন চালিয়ে গদি রক্ষা করা যাবে না: গণসংহতি


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাবাজারে বামজোটের মিছিলে ও লক্ষ্মীপুরে গণঅধিকার পরিষদের সমাবেশে ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

শনিবার (১৩ আগস্ট) এক যৌথ বিবৃতিতে নেতারা এই প্রতিবাদ জানান। তারা বাংলাবাজারে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বামজোটের মিছিলে ও লক্ষ্মীপুরে গণঅধিকার পরিষদের মিছিলে ও চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের মিছিলে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবিও জানান তারা।

নেতারা বলেন, ‘সরকার রাতের আঁধারে নিয়ম-নীতির তোয়াক্কা না করে জ্বালানি তেলের মূল্য বাড়িয়েছে। দ্রব্যমূল্যে উর্দ্ধগতির কারণে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি রাজপথে। অবৈধ সরকার দমন-পীড়ন করে আন্দোলনকে দমাতে চায়। যার নিকৃষ্ট প্রতিফলন আমরা দেখলাম ভোলায় বিএনপির মিছিলে পুলিশ গুলি করে দু’জনকে হত্যা করার ঘটনায়। আজ ঢাকায় বাংলাবাজারে গণতান্ত্রিক বাম জোটের মিছিলে, লক্ষ্মীপুরে গণঅধিকার পরিষদের মিছিলে ও চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের মিছিলে ছাত্রলীগ হামলা চালিয়েছে। আমরা বলতে চাই হামলা-মামলা করে জনগণের নায্য আন্দোলনকে আপনারা দমাতে পারবেন না।’

নেতারা সব অত্যাচার দমন, পীড়ন, নির্যাতন এবং এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলা এবং ফ্যাসিবাদী সরকার ও শাসনব্যবস্থার পতনের লড়াইকে জোরদার করার আহ্বান জানান।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর