শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ৫০ লিটার মদসহ মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৯৩ সময় দেখুন
টাঙ্গাইলে ৫০ লিটার মদসহ মাদক কারবারি আটক

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌর শহরে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা। শুক্রবার (১৯ আগষ্ট) সকালে পৌর শহরের কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই মাদক কারবারি পৌর শহরের কান্দাপাড়া এলাকার মৃত কার্তিক রবি দাসের ছেলে সুরুজ রবি দাস (৫১)। এ সময় ১৫ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ তাকে হাতেনাতে আটক করে র‌্যাব-১২। এ বিষয়ে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (এএসপি) এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত ওই মাদক কারবারি বহুদিন ধরে মাদক দ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার সদর থানাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক কারবারি ও মাদকসেবীদের নিকট বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর