প্রথম প্রেম হয় তরতাজা, সদ্যফোটা কদম ফুলের মতো প্রাণপ্রাচুর্যে ভরপুর। আর প্রথম প্রেমে কোনরকম অপরাধ বোধও থাকে না। ফলে ভালোবাসা, রোমান্স যেটুকু থাকে তা মনের মধ্যে থেকেই থাকে বহুদিন ধরে। প্রেমের প্রথম স্পর্শ, প্রথম পাশাপাশি হাঁটা, সঙ্গীর সঙ্গে প্রথম দৃষ্টিবিনিময় একে অপরের সঙ্গে নিজের ভালো লাগা বা মন্দ লাগা শেয়ার করার মজাই আলাদা।