#ওয়াশিংটন: মহকাশের শব্দ। সেই শব্দ শুনলে আপনার গায়ে কাঁটা দিতে পারে।
অনেকেই বলবেন, মহাকাশ তো মহাশূন্য। সেখানে বেশিরভাগ জায়গা শূন্য। শূনযস্থান দিয়ে শব্দ তরঙ্গ যাবে কীভাবে? এই ভুল ধারণা ভাঙল নাসা। মহাকাশের শব্দ শুনিয়ে তারা সবাইকে অবাক করল।
২০০৩ সাল থেকে পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রে থাকা ব্ল্যাক হোল-এর শব্দ নিয়ে গবেষণা করছেন নাসা-র একদল বিজ্ঞানী।জ্যোতির্বিজ্ঞানী মত, ব্ল্যাক হোল-এর চাপে গ্যালাক্সি ক্লাস্টারে উত্তপ্ত গ্যাসে তরঙ্গের সৃষ্টি হয়। সেই শব্দ তরঙ্গকে সাউন্ড নোট হিসেবে ধরা যেতে পারে।
আরও পড়ুন- ভুলে গেছেন Gmail পাসওয়ার্ড? ফোন নম্বর, ইমেল আইডি ছাড়াই কীভাবে করবেন পুনরুদ্ধার
মহাকাশের সেই শব্দ এমনিতে শোনা সম্ভব নয়। ব্ল্যাক হোল সাউন্ড মেশিনের মাধ্যমে বিজ্ঞানীরা সেটিকে মানুষের কানে শোনার মতো তরঙ্গে পরিণত করেন। নাসা-ও ঠিক তাই করেছে। আর সেই শব্দ আপনাকে চমকে দিতে পারে।
The misconception that there is no sound in space originates because most space is a ~vacuum, providing no way for sound waves to travel. A galaxy cluster has so much gas that we’ve picked up actual sound. Here it’s amplified, and mixed with other data, to hear a black hole! pic.twitter.com/RobcZs7F9e
— NASA Exoplanets (@NASAExoplanets) August 21, 2022
p style=”text-align: justify;”>আরও পড়ুন- গোপন রাখুতে চান নিজের কাজ ? ব্যবহার করুন Incognito Mode
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টারে জমা গ্যাস থেকে যে শব্দতরঙ্গ সৃষ্টি হয়েছে সেটিকে অ্যামপ্লিফাই করা হয়েছে। ব্ল্যাক হোলের সেই শব্দকেই বিশেষ উপয়ে শ্রুতিযোগ্য করে তোলা হয়েছে। এমন শব্দ শুনে আপনার গায়ে কাঁটা দিতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।