শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচনে বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারেনি: আব্দুর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৩৩ সময় দেখুন
সুষ্ঠু নির্বাচনে বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারেনি: আব্দুর রহমান


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, জিয়াউর রহমানের দল বিএনপি কোনো দিন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেনি। জিয়াউর রহমান ছিলেন, স্বঘোষিত রাষ্ট্রপতি। তিনি হ্যাঁ, না ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন।

তিনি বলেন, ‘১৯৯১ সালে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিল বিএনপি। একই ষড়যন্ত্রের মাধ্যমে ২০০১ সালে ফের ক্ষমতায় আসে। এই দল কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। আসতে পারবেও না।’

শুক্রবার (২৬ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্টে নিহত সকল শহীদ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, ‘বিএনপি আগামী নির্বাচন নিয়ে অনেক কথা বার্তা বলছে। তারা নাকি তত্ত্বাবধায়ক ও নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে আসবে না। আমরা বলতে চাই, বাংলাদেশে নির্বাচন হবে কমিশনের অধীনে। এর বাইরে কোনো সুযোগ নেই।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে আব্দুর রহমান বলেন, ৭৫‍‍` এ ১৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে। মোহাম্মদ নাসিমসহ অনেক সিনিয়র নেতাদের নির্যাতন করা হয়েছে।

আব্দুর রহমান বলেন, ‘৭৫‍‍ এর ১৫ আগস্ট পর আমরা যারা বঙ্গবন্ধুর হত্যার প্রতিরোধের ডাক দিয়েছিলাম। সেদিন ভেবেছিলাম আবার অস্ত্র হাতে তুলে নিয়ে পিতা হত্যার বদলা নেব। কিন্তু সেদিন আমরা বদলা নিতে পারিনি।’

বুক ফাটা আর্তনাদ নিয়ে বাংলার মাঠে-ঘাটে, পথে-প্রান্তে, গ্রাম-গঞ্জে ঘুরে বেড়িয়েছি। ঠিক সেই মুহূর্তে কষ্ট ও দুঃখের দরিয়া পার দিয়ে বাংলার মাটিতে ফিরে আসেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সেদিন বাংলার লক্ষ কোটি মানুষ শেখ হাসিনার মধ্যে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখেছিল।

দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, ‘দেশে আশার পর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে শেখ হাসিনা যে প্রতিজ্ঞা করেছিলেন।’

নিজের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। অথচ এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা ৭৫‍‍ এ ষড়যন্ত্র করেছে। তারা আবার মাথা চারা দিয়ে উঠেছে। এদের প্রতিহত করতে হবে।

মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো: মেহেদী হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নজরুল ইসলাম বাবু এমপি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারন সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর