শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক দু’জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৫৪ সময় দেখুন
চুয়াডাঙ্গায় গাঁজাসহ আটক দু’জনের ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় গাঁজাসহ দু’জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার সকালে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

সাজাপ্রাপ্তরা হলো- চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ার চুনুড়ীপাড়ার মৃত ঠান্ডু মন্ডলের ছেলে আসলাম হোসেন (২ ৫) এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া রেলপাড়ার ইউনুচ আলীর ছেলে আব্দুল হাকিম (১৯)।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, সোমবার সকালে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পৃথক দুটি স্থান থেকে দু’জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আসলাম হোসেনের কাছ থেকে ৩শ’ গ্রাম ও আব্দুল হাকিমের কাছ থেকে এক পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। তাদেরকে নেয়া হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক শামীম ভুইয়া বলেন, সোমবার সকালে শহরের বিভিন্ন স্থান থেকে গাঁজাসহ দু’জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে আসলাম হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা এবং আব্দুল হাকিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ছিলেন সোবহান আলী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর