মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Smartphones With 108MP Camera: ভারী DSLR কেন? যখন এই ফোনগুলো দিচ্ছে ১০৮ এমপি ক্যামেরা! দেখে নিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৬ সময় দেখুন
Smartphones With 108MP Camera: ভারী DSLR কেন? যখন এই ফোনগুলো দিচ্ছে ১০৮ এমপি ক্যামেরা! দেখে নিন


#নয়া দিল্লি:  জীবনের প্রতিটা ফ্রেম যদি তুলে রাখা যেত তাহলে কী মজাটাই না হত। কিন্তু তা বলে একটা ভারী DSLR ক্যামেরা অর্থাৎ ডিজিটাল সিঙ্গেল-লেন্স রিফ্লেক্স ক্যামেরা হাতে নিয়ে ঘুরে বেড়ানো তো যায় না। এখন মিরর লেস ক্যামেরা এসে গিয়েছে, তবু তার ওজন তো নেহাত কম না। এবছরে সে বোঝা কিছুটা কমবে। এমন অনেক মোবাইল ফোন বাজারে এসে গিয়েছে যার ক্যামেরা ভয় পাওয়াবে DSLR ক্যামেরাকেও।

ভারতের বাজারে এমন অনেক ফোন পাওয়া যাচ্ছে, যার সাহায্যে শুধু ভাল মানের ছবিই নয়, তুলতে পারা যাবে ভিডিও। আর সব থাকে ভাল কথা হল ফোনগুলো তেমন দামিও নয়। এই স্মার্টফোনগুলো ক্যামেরা আর ফোন- দুই কাজের জন্যই দুর্দান্ত।

জেনে নেওয়া যাক এমন কিছু ফোনের কথা, যেগুলো কিনতে পকেটের উপরে চাপ তেমন পড়বে না, আবার ছবিও হবে বাঁধিয়ে রাখার মতো।

Samsun Galaxy S20 Ultra
স্যামসাং-এর ফ্ল্যাগশিপ ফোনগুলোর একটা Samsung Galaxy S20 Ultra। এই ফোনে আছে ১২ GB RAM। কোনও অ্যাপ আর হ্যাং করবে না। সঙ্গে পাওয়া যাবে তিন তিনটে ক্যামেরা! ফোনে ১০৮, ৪৮ আর ১২ মেগাপিক্সেলের তিন ক্যামেরার সেটআপ আছে। সেলফি আর ভিডিও কলের জন্য সামনে একটি 40MP ক্যামেরাও রয়েছে। ৫০০০mAh ব্যাটারি দেবে সারা দিন ফটোশ্যুটের সুযোগ।

Motorola Edge Plus
এ ফোনেও আছে ১০৮ MP, ১৬ MP আর ৮ MP-এর তিন ক্যামেরার সেটআপ। সেলফির জন্য আছে ২৫ MP-এর ফ্রন্ট ক্যামেরা।স্নাপড্রাগন ৮৬৫ Snapdragon 865 প্রসেসরের সৌজন্যে ফোনে হ্যাং হওয়ার কোনও সুযোগই থাকবে না।

Xiaomi Mi Note 10 Pro
Xiaomi Mi Note 10 Pro-তেও রয়েছে তিন ক্যামেরার সেটআপ। প্রাথমিক ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের। এছাড়াও, এতে ৫ আর ১২ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। ফোনের সামনে সেলফি তোলার জন্য ৩২ এমপি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি ৮ জিবি র‍্যামের সঙ্গে পাওয়া যায়, যেখানে ৫২৬০mAh এর শক্তিশালী ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: কোলেস্টেরল থাকলে ডিম খাওয়া কি উচিত? সপ্তাহে কটা? গবেষণা অবাক করবে

Xiaomi Mi 10
Xiaomi Mi 10 আর এক কাঠি উপরে। এই স্মার্টফোনে আছে ১০৮ মেগাপিক্সেলের চার ক্যামেরা সেটআপ। ৪৭৮০ mAh-এর ব্যাটারি দেখে ভয় পাওয়ার কিছু নেই। কারণ এতে আছে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর। বাড়তি সুবিধা হিসাবে ফোনটিতে 5G কানেকটিভিটির সুযোগ দেওয়া আছে।

Xiaomi Mi 10 Pro
শায়মি Mi 10 Pro-তে আছে ১২ GB RAM। এই ফোনটিতেও দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল, এর সঙ্গে ১২ আর ২০ মেগাপিক্সেল সেন্সরও দেওয়া হয়েছে। ফোনের সামনে পাওয়া যায় ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Published by:Piya Banerjee

First published:

Tags: Motorola, SamSung, Xiaomi



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর