সিএমপি ডিবি (পশ্চিম ও বন্দর ) উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ -পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সামীম কবীর এর তত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদ রানার নেতৃত্বে টিম নং- ৪১ এর ইন্সপেক্টর মোঃ মনির হোসেন, এস আই জাহিদুল হাসান , এএসআই/ মোঃ মোবারক হোসেন , এএসআই শাহ সেলিম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন মোঘলটুলি এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল ক্যাবল প্রস্তত করা অবস্হায় ৮০ (আশি) কয়েল ক্যাবল ও ক্যাবলে ব্যবহার যোগ্য ৩০ কেজি তামার তার, ৪ টি পিতলের সিল/ডায়া ( BRB.RR ) পিভিসি ০৩ ( তিন ) বস্তা , ৫ টি বড় ববিন, BRB ক্যাবলের নকল স্টিকারসহ ১। মোঃ জহরুল ইসলাম প্রকাশ শাওন (২৭) ২। মোঃ মামুন (২৮) ৩। মোঃ ফরহাদ (২৩) ৪। রসুল আমিন জিহাদ (১৯) ৫। মোঃ রুবেল (২৮) দের কে আটক করেন।