সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

why-are-sim-cards-cut-from-one-corner, কেন সিম কার্ডের একটা দিক কাটা থাকে – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ সময় দেখুন
why-are-sim-cards-cut-from-one-corner, কেন সিম কার্ডের একটা দিক কাটা থাকে – News18 Bangla


#কলকাতা: বর্তমান সময়ে মোবাইল ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।  ইন্টারনেট এখন এতটাই সস্তা হয়ে গেছে যে মানুষ ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনে ব্যস্ত থাকে। সেই কারণে মানুষের স্ক্রিন টাইমও বেড়েছে।

মোবাইল চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল সিম কার্ড। সিম কার্ড ছাড়া আপনার ফোন শুধু একটি বাক্স। তাই ফোন ব্যবহার করার জন্য সিম কার্ড থাকা বাধ্যতামূলক।

এতদিনে অনেক কোম্পানির সিম কার্ড দেখেছেন। কিন্তু আপনি কি কখনও খেয়াল করেছেন যে কেন সিম কার্ডের একটা কোণ কাটা থাকে! বা কী কারণে সিম কার্ডের একটি কোণ কাটা হয়? গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে জেনে নিন।

আরও পড়ুন- পৃথিবী ধ্বংস হতে আর কত বছর বাকি! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী শুনুন

শুধু ভারতেই যে সিম কার্ড কাটা হয় তা নয়। সারা বিশ্বে একই ধরনের সিম কার্ড বিক্রি হয়। বর্তমান সময়ে সারা বিশ্বে অনেক ধরনের টেলিকম কোম্পানি রয়েছে। সেই সব সংস্থা প্রচুর পরিমাণে সিম কার্ড তৈরি করে। প্রাথমিকভাবে যে সিম কার্ডগুলি তৈরি করা হয়েছিল, সেগুলির এক পাশ কাটা ছিল না। সেক্ষত্রে আয়তাকার আকৃতি দেওয়া হত।

এমন পরিস্থিতিতে অনেক সময় সিমের সোজা ও উল্টো অংশ কোনটি, তা বুঝতে মানুষের অসুবিধা হত। কেউ কেউ সিমের সোজা ও উল্টো অংশ চিনতে না পারার কারণে মোবাইল ফোনে তা উল্টো করে লাগিয়ে ফেলতেন। এর পর নেটওয়ার্ক না থাকলে আবার সিম সরাতে অনেক ঝামেলা পোহাতে হত। এমনকি সিমের চিপও মাঝে মাঝে নষ্ট হয়ে যেত।

এই সমস্যা সমাধানের জন্য টেলিকম কোম্পানিগুলো সিমের আকার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলো আকার পরিবর্তন করার সময় সিম কার্ডের একপাশ কেটে ফেলে। এতে মোবাইল ফোনে সিম কার্ড ঢোকানো এবং বের করা সহজ হয়ে ওঠে। কারণ মোবাইল ফোনের সিম কার্ডের স্লটেও একই আকার রাখা হয়।

আরও পড়ুন- স্বপ্নে এই ৫টি জিনিস দেখলে উন্নতি অবধারিত

সুবিধা দেখে সমস্ত টেলিকম সংস্থাগুলি নতুন কাট ডিজাইনের সিম কার্ড বিক্রি শুরু করে।

Published by:Suman Majumder

First published:

Tags: Sim Card



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর