রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

নদীর পানি বাড়ার আভাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫১ সময় দেখুন
নদীর পানি বাড়ার আভাস


সব নদীর পানি বাড়ার আভাস

ডেস্ক রিপোর্টঃঃ  ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের সব নদীতে পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।

রোববার (৪ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এটি বাড়তে পারে। এছাড়া, যমুনা ও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এর বাইরেও দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী দুইদিন এটি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে এ সময়ে উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার প্রধান নদ-নদীর পানি সমতল সময় বিশেষে দ্রুত বাড়তে পারে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর