র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য (ফেন্সিডিল) বহন করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হইতে চট্টগ্রাম এর দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২২খ্রিঃ তারিখ ০৫১০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার ফেনী থানাধীন মহিপাল এলাকায় ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশী করে আসামী মোঃ শহিদ আলম@ মুন্না (৩১), পিতা-মৃত মজিবুল হক, সাং-বারইয়ারহাট, থানা- জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর স¦ীকারোক্তি ও দেখানো মতে প্রাইভেটকারের পিছনের সীটের উপর ০১ টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে নিজ হাতে বের করে দেয়া মতে ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ পূর্বক পরবর্তীতে তা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট খুচরা/পাইকারী বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।