সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

WhatsApp-এ UPI পেমেন্ট করতে চান! চারটি সহজ ধাপে নিমেষে সেরে ফেলুন কাজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৫ সময় দেখুন
WhatsApp-এ UPI পেমেন্ট করতে চান! চারটি সহজ ধাপে নিমেষে সেরে ফেলুন কাজ


কলকাতা: স্থানীয় মুদিখানা থেকে রোজের বাজার হোক বা আত্মীয়, বন্ধু, পরিবারের কাছে টাকা পাঠানোর প্রয়োজন, অথবা নিজের ছোট ব্যবসার লেনদেন— ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) ডিজিটাল প্রক্রিয়ায় অর্থ লেনদেন করা অত্যন্ত সুবিধাজনক করে তুলেছে। আরও সুবিধা হয়েছে, একই প্ল্যাটফর্মে মেসেজিং এবং অর্থপ্রদানের সুবিধা একত্রিত করায়। Whatsapp ঠিক এমনটাই করে থাকে।

Whatsapp-এ, অর্থ লেনদেন করা সামান্য বার্তা পাঠানোর মতোই সহজ। এই বিশেষ ব্যবস্থা ব্যবহারকারীদের সুবিধা দেয় যাতে তাঁরা একটি সুবিধাজনক জায়গায় নির্বিঘ্নে UPI-ভিত্তিক অর্থ লেনদেন করতে পারেন। কোনও বিশেষ ব্যক্তির চ্যাটেই তাঁকে টাকা পাঠানোর অপশন রাখা হয়েছে WhatsApp-এ।

কী করতে হবে?

যে কোনও Contact-এর সঙ্গে চ্যাট করার সময় ‘₹’ আইকনে আলতো চাপ দিলে UPI পেমেন্ট করা সম্ভব। অথবা, QR-কোড-স্ক্যান (Scan) করেও অর্থ লেনদেন করা যায়। ভারতে ২ কোটিরও বেশি দোকান রয়েছে যেখানে QR-কোড ব্যবস্থা আছে।

আরও পড়ুন– সংশোধনাগারে বসেই পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাসের ব্লু প্রিন্ট তৈরি করছেন অনুব্রত, বিস্ফোরক শুভেন্দু

এতেও যদি কোনও রকম অসুবিধা হয়, তা হলে পরিচিত ‘চ্যাট ইন্টারফেস উইন্ডো’ (chat interface window) থেকেও অর্থ লেনদেন করা যায়। এ জন্য Whatsapp-এ শুধু মাত্র কয়েকটি ধাপ পেরিয়ে যেতে হবে-

ধাপ ১: ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ:

ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করতে হলে প্রথমেই UPI মান্যতা দেয় এমন কোনও ভারতীয় ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে হবে। সক্রিয় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত প্রাথমিক ফোন নম্বরটিই হতে হবে WhatsApp অ্যাকাউন্টের নম্বর।

এ বার যাকে টাকা পাঠানোর প্রয়োজন তাঁর সঙ্গে চ্যাট করার মতো করে উইন্ডো খুলতে হবে > Payment আইকনে আলতো চাপ দিতে হবে (Tap)। অথবা, Attach > Payment ট্যাপ করা যেতে পারে।

এরপর যে টাকার পরিমাণ পাঠানো হবে, তার পরিমাণ লিখতে হবে> Next-এর উপর ট্যাপ > Get Started আলতো চাপুন।

আরও পড়ুন– এফআইআর নথিভুক্ত করতে পরিবারের কাছে তিন লক্ষ টাকা দাবি করেছিল বাগুইআটি থানা, পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ শুভেন্দুর!

এর পর একটি মেসেজ দেখানো হবে Tap Accept and Continue to accept our Payments Terms and Privacy Policy.

এটি সম্পন্ন করলেই খুলে যাবে ব্যাঙ্কের নামের তালিকা। সেখান থেকে, নিজের ব্যাঙ্ক বেছে নিতে হবে ট্যাপ করে।

Verify via SMS –এ ট্যাপ করতে> Allow-এ ট্যাপ করতে হবে৷ Whatsapp-এ যদি ইতিমধ্যেই ফোন কল করা এবং পরিচালনা করার অনুমতি থাকে তবে এ সব অনুমতি দেওয়ার প্রয়োজন হবে না।

Whatsapp-এর মাধ্যমে অর্থপ্রদান পাঠানো বা গ্রহণ করার জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যোগ করা দরকার তাতে আলতো চাপ দিতে হবে।

এরপর নিজের ডেবিট কার্ড যাচাই করতে, Continue-তে আলতো চাপ দিতে হবে।

নিজের ডেবিট কার্ডের বিবরণ যাচাই করতে হবে > Verify Card-এ ট্যাপ করতে হবে।

ধাপ ২: টাকা পাঠানো:

একবার নিজের WhatsApp-এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা হয়ে গেলে, যে কোনও পরিচিত মানুষকে টাকা পাঠানো সম্ভব।

যাঁকে টাকা পাঠানো দরকার তার সঙ্গে চ্যাট করার মতো করে উইন্ডো খুলতে হবে।

‘₹’ চিহ্নে (Payment Icon) ট্যাপ করতে হবে। এর পর অর্থের অঙ্ক বসাতে হবে > Next > Send payment-এ আলতো চাপ দিতে হবে।

ধাপ ৩: UPI পিন দিয়ে যাচাই প্রক্রিয়া:

যে কোনও অর্থ লেনদেনের জন্য প্রথমেই UPI পিন নিশ্চিত করতে বলা হবে। যদি UPI পিন তৈরি করা না থাকে তাহলে নিজের ডেবিট কার্ডের শেষ ৬টি সংখ্যা এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ যাচাই করে তা করতে বলা হবে।

ধাপ ৪: অর্থপ্রদান নিশ্চিতকরণ:

অর্থ লেনদেন সফল হয়েছে কিনা তা জানতে গেলে চ্যাটে নিজের লেনদেন সংক্রান্ত বিবরণ পরীক্ষা করা যেতে পারে। অথবা Payment Settings-এ গিয়ে পুরনো লেনদেনের তালিকা মিলিয়ে দেখা যেতে পারে।

WhatsApp-এ অর্থ লেনদেনের অভিজ্ঞতা পরস্পরের থেকে পৃথক করতে স্টিকার এবং ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। চ্যাট কম্পোজারে ‘স্টিকার’ আইকনে ট্যাপ করে এই স্টিকার এবং ব্যাকগ্রাউন্ড নির্বাচন করা যেতে পারে।

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Whatsapp



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর