বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দেশে ভয়াবহ রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে : মোস্তফা ভুইয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৯ সময় দেখুন
দেশে ভয়াবহ রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে : মোস্তফা ভুইয়া

বর্তমানে দেশে এক ভয়াবহ রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, রাজনীতি শূণ্য এই পরিস্থিতি কোনো অবস্থায়ই দেশের জন্য মঙ্গলজনক নয়। রাজনৈতিক শূন্যতা অপশক্তির উর্বর ক্ষেত্র। জনগনের পক্ষের রাজনৈতিক শক্তি এখন অনুপস্থিত।

রবিবার ( ১১ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে বাংলাদেশ ন্যাপ সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী শফিকুল গানি স্বপনের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ রংপুর মহানগর আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষের জীবনের সমস্যার অন্ত নাই। সরকার ইতিমধ্যে গ্যাস, জ্লানি তেল, বিদ্যুত, পানির দাম, গাড়িভাড়া বাড়িয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিষের দামও আকাশচুম্বি। নারী নির্যাতন, শিশু নির্যাতন, ঘুষ দুর্নীতি, লুটপাট বেড়েছে সীমাহীনভাবে। এ অবস্থা নতুন রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন। শফিকুল গানি স্বপন নতুন শক্তি তৈরীর জন্যই কাজ করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত।

ন্যাপ মহাসচিব বলেন, রাজনৈতিক শূন্যতার সুযোগে ধর্মান্ধ উগ্র শক্তি মাথাচাড়া দিয়ে উঠার সমস্ত লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে শাসক গোষ্ঠি সহ রাজনৈতিক শক্তিগুলোর কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। শাষক গোষ্ঠীর ভুলে যাচ্ছে এর জন্য তাদের যেমন মাশুল দিতে হবে, দেশকেও অনেক সমস্যার সম্মুক্ষিন হতে হবে।

তিনি আরো বলেন, গণতন্ত্রহীন পরিবেশ জঙ্গিবাদ মৌলবাদ বিস্তারের উর্বর ক্ষেত্র।কিন্তু সরকার ব্যাপারে খুব সিরিয়াস বলে মনে হয় না। সরকার গণ বিচ্ছিন্ন, বিরোধী দল গুলো শুধু মাত্র যেন তেন ভাবে ক্ষমতায় যেতে গিয়ে ছত্রভঙ্গ, বামশক্তি শতধা বিভক্ত, রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে এক গভীর শূন্যতা। এই শূন্যতা বেশিদিন থাকলে সৃষ্টি হবে একটা রাজনৈতিক ঘূর্ণাবর্ত যার শক্তি ও গতি কারও নিয়ন্ত্রণে থাকবে না।

বাংলাদেশ ন্যাপ রংপুর মহানগর যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর আমিনুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক যুবরাজ চৌধুরীরর সঞ্চলনায় আলোচনায় অংশগ্রহন করেন বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রীবন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোফাক্কারুল ইসলাম পেলব, রংপুর জেলা ও মহানগর নেতা মেরাজুল ইসলাম রোকন, আবু তালেব, একরামুল হক, খোরশেদ আলম, ওমর ফারুক, হায়দার চৌধুরী, শেখ ইমতিয়াজ সিদ্দিকী, মোঃ হাবিব, মোঃ নুর আলম, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আব্দুর রউফ, মোঃ ময়নাল হোসেন, মোঃ এনামুল হক, মোঃ আসলাম হোসেন প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর