শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

টাংগাইলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ সময় দেখুন
টাংগাইলে বিএনপির  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুরসহ সারাদেশে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে আইন সৃঙ্খলা বাহিনী ও আওয়ামীলীগের যৌথ হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাংগাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। রবিবার সকালে টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিকুঞ্জ মোর এলাকায় এসে শেষ হয়। পরে সেখানেই বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতাউর রহমান জিন্নাহ, শহর বিনপির আহবায়ক মেহেদী হাসান আলিম, শাহিন আকন্দ, সদর উপজেলা বিএনপির আহবায়ক আজগর আলী, যুগ্ম আহ্বায়ক হাদিউজ্জামান সোহেল, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ, বিএনপি নেতা তারিকুল ইসলাম ঝলক, শহর বিএনপির সদস্য সচিব ইজাজুল হক সবুজ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা কৃষকদলের আহ্বায়ক দিপু হায়দার খান, সদস্য সচিব শামীমুর রহমান শামীম, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর