মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেয়া যাবে নগদে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৮ সময় দেখুন
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেয়া যাবে নগদে


মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর গ্রাহকেরা এখন ঘরে বসেই দেশের শীর্ষস্থানীয় লাইফ ইনস্যুরেন্স প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পলিসির প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। এই সেবার আওতায় গ্রাহকরা তাদের ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক পলিসির প্রিমিয়াম ফি পরিশোধ করতে পারবেন।

সম্প্রতি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় ‘নগদ’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান, পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, ডেপুটি জেনারেল ম্যানেজার (এফআই ও ইন্স্যুরেন্স) মো. বায়েজিদ। এছাড়া ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, প্রধান ফাইন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস এফ সি এ, সিনিয়র এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি এবং সেলস প্রমোশন) মো. এনামুল হক, সিনিয়র এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স ও একাউন্টস) মোহাম্মদ নোমানুল মেহেদী খান, এস ভি পি আইটি এ এম এম মঈজ উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নগদ এর গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে অ্যাপ অথবা ইউএসএসডি (*১৬৭#) ব্যবহার করে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের পলিসির প্রিমিয়াম দিতে পারবেন।

এই সেবা নিয়ে ‘নগদ’-এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, “নগদ-এর মাধ্যমে দেশের বেশির ভাগ ইন্স্যুরেন্সের পলিসির প্রিমিয়াম দেওয়া যায়। গ্রাহকদের এখন আর প্রিমিয়াম জমা দিতে আলাদা করে সময় বের করতে হয় না, চাইলেই মুহূর্তে নগদ-এর মাধ্যমে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দিতে পারে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে এই চুক্তির ফলে আমাদের গ্রাহকেরা বেশ উপকৃত হবেন বলে আশা করি।”



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর