সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Tech Tips: do-not-make-these-mistakes-on-facebook-otherwise-you-will-have-to-face-jail | Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ সময় দেখুন
Tech Tips: do-not-make-these-mistakes-on-facebook-otherwise-you-will-have-to-face-jail | Facebook-এ এই ভুলগুলি কখনও করেননি তো? সাবধান হন, নয় তো হাজত বাস পাক্কা – News18 Bangla


Facebook Tips:  ফেসবুক নিসন্দেহে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। ফেসবুকের মাধ্যমে দূরের বন্ধু বা পরিবারের সঙ্গে সহজেই মিশে থাকতে পারি আমরা। তবে অনেক বার ফেসবুকের ভুল ব্যবহার শুধুমাত্র আমাদের জন্য যে ক্ষতিকর হতে পারে তাই নয়, হাজত বাসের পথও খুলে দিতে পারে।

সত্যি বলতে, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দিনে একবার অন্তত ফেসবুক না খুললে যেন ভাত হজম হয় না। ফেসবুক নিসন্দেহে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। ফেসবুকের মাধ্যমে দূরের বন্ধু হোক বা পরিবারের সদস্য- চাইলেই দেখা করা যায়। দূরে থাকলেও তাঁদের অভাব বোধ হয় না, মিশিয়ে নেওয়া যায় নিজের জীবনের সঙ্গে।

যদিও, অনেকবার ফেসবুকের ভুল ব্যবহার আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। বলতে বাধা নেই- উল্টোপাল্টা ফেসবুকের ব্যবহার জেলের হাওয়া খাইয়ে দিতে পারে।

আরও পড়ুন – ল্যাপটপ ON থাকা অবস্থাতে হাতে নিয়ে ঘোরাঘুরি করেন? হতে পারে মারাত্মক ক্ষতি

বিভ্রান্তিমূলক মন্তব্য থেকে দূরে থাকা বাঞ্ছনীয় –

ফেসবুকে সচরাচর অনেক বিভ্রান্তিমূলক মন্তব্য বা পোস্ট দেখা যায়। মনে রাখা দরকার, এই সব পোস্ট ভুলেও শেয়ার করা যাবে না। এড়িয়ে চলতে হবে ধার্মিক মন্তব্য বা পোস্টও। আসলে অনেক সময়েই অনেকে কিছু না ভেবেচিন্তে যে কোনও মন্তব্য বা পোস্ট শেয়ার করে দেন বা ফরওয়ার্ড করে দেন। মনে রাখতে হবে যে বিভ্রান্তিমূলক মন্তব্য একেবারেই করা বা শেয়ার করা যাবে না।

মেয়েদের কখনওই উত্যক্ত করা যাবে না –

মনে রাখা খুবই গুরুত্তপূর্ণ যে, ফেসবুকে কখনই কোনোও মহিলাকে ভুল বার্তা, ছবি বা ভিডিও পাঠানো ঠিক নয়। তিনি পুলিশের কাছে অভিযোগ করলে, হাজত বাস থেকে কেউ আটকাতে পারবে না।

আরও পড়ুন – ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার দিন শেষ, পুরনো মেসেজ চোখের নিমেষে খুঁজে দেবে WhatsApp-এর নয়া ফিচার

ধর্মীয় মন্তব্য কখনই না –

এমন কোনও মন্তব্য বা পোস্ট করা যাবে না, যাতে কারও ধর্মীয় অনুভূতি আহত হয়।

নকল লিঙ্ক একদম না –

কোন নতুন সিনেমার নকল ভিডিও বেচা বা শেয়ার করা দুই-ই অপরাধ। তাই ফেসবুক হোক বা অন্য মাধ্যম, সিনেমার নকল ভিডিওর লিঙ্ক কখনওই শেয়ার করা যাবে না। না হলে জেল এবং জরিমানা দুই-ই হতে পারে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Facebook



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর