শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

‘লাঠিতে জাতীয় পতাকা লাগিয়ে রাস্তায় নামলে খবর আছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ সময় দেখুন
‘লাঠিতে জাতীয় পতাকা লাগিয়ে রাস্তায় নামলে খবর আছে’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপিকে লাঠিবাজি খেলা বন্ধ করে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামীতে যদি জাতীয় পতাকার সঙ্গে লাঠি লাগিয়ে রাস্তায় নামেন তবে খবর আছে? আমি পরিষ্কার করে বলতে চাই, সামনে খবর আছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, যত পারেন আন্দোলন করেন কিন্তু লাঠি খেলা চলবে না। অগ্নি-সন্ত্রাস চলবে না। আওয়ামী লীগ রাজপথ কাউকে ইজারা দেয়নি। আওয়ামী লীগ রাজপথে আছে। আর জনগণ যে আওয়ামী লীগের সঙ্গেই আছে সেটা প্রমাণে প্রয়োজনে জনগণকে সঙ্গে আবারও রাজপথে নামবে।

তিনি বলেন, রাজপথ কারো পৈত্রিক সম্পত্তি নয়। আমরা রাজপথে নামবো জনগণের জন্য, উন্নয়ন ও অর্জনের জন্য।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যেন তাদের সঙ্গে সংঘাতে জড়ায় এজন্য বিএনপি ইচ্ছে করে উস্কানি দেয়। তারা সংঘাতে জড়ানোর জন্য আওয়ামী লীগকে উস্কানি দেয়, পুলিশকে উস্কানি দেয়।

একপেশে সংবাদ পরিবেশনের জন্য আক্ষেপ করে তিনি বলেন, ২২ দলীয় জোটের মত আবারো জগাখিচুড়ি আন্দোলন করার জন্য মাঠে নেমেছেন লাঠি নিয়ে। বড় বড় নিউজ হয় তাদেরকে হামলা করা হচ্ছে। পুলিশ হামলা করছে। আওয়ামী লীগ হামলা করছে। কিন্তু হাজারীবাগে আওয়ামী লীগের দুইজন কর্মীর মাথা ফেটে গেল। চার-পাঁচ জন হাসপাতালে। কই এই ছবি তো দেখলাম না। যারা যারা বড় বড় ছবি ছাপেন। মনে হয় যেন বাংলাদেশটা বিএনপি দখল করে ফেলেছে। এখানে আর কেউ কিছু নেই।

বিএনপি তাদের শাসনামলে বিদ্যুৎ নয় জনগণকে খাম্বা উপহার দিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারাই এখন রাস্তায় লাফালাফি করে। বড় বড় কথা বলে। আমাদের বিষেদাগার করে।

তিনি বলেন, কোমরভাঙা বিএনপি, হাঁটুভাঙা বিএনপি এখন লাঠির ওপর ভর করেছে। আমি বলছি না, বলেছেন জাফরুল্লাহ চৌধুরী।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, মোকাবিলা হবে। শেখ হাসিনার কর্মীরা ঐক্যবদ্ধ হন। আন্দোলনে হবে, নির্বাচনে হবে। আগামী নির্বাচনে প্রমাণ হয়ে যাবে এদেশের মানুষ কাকে চায়? বঙ্গবন্ধুকন্যা ও আধুনিক বাংলাদেশের রূপকারকে চায়? না, অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ, লুটেরাদের চায় সেটা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ প্রমাণ হয়ে যাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যত বাধা, যত প্রতিবন্ধকতাই আসুক শেখ হাসিনা নির্ভীক চিত্তে এগিয়ে যাবেন। কারো হুমকি ধামকির পরোয়া তিনি করেন না। আল্লাহ ছাড়া তিনি কাউকে ভয় পান না। ইনশাল্লাহ আবার এই বাংলায় মুক্তিযুদ্ধ বিজয়ী হবে। গণতন্ত্র ও উন্নয়ন ও স্বাধীনতার আদর্শ বিজয়ী হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আবারো বিজয়ের বন্দরে পৌঁছাবে।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভার পরিচালনা করেন উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সভায় দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য দেন।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর