সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Reliance Jio True 5G: সিম না বদলেই ৫ জি পরিষেবা, সঙ্গে ১ জিবিপিএস স্পিড! বিরাট ঘোষণা করল জিও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১১৭ সময় দেখুন
Reliance Jio True 5G: সিম না বদলেই ৫ জি পরিষেবা, সঙ্গে ১ জিবিপিএস স্পিড! বিরাট ঘোষণা করল জিও


#মুম্বাই: আগামিকাল ৫ অক্টোবর থেকে দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসীতে শুরু হচ্ছে রিলায়েন্স জিও-র ট্রু ৫জি পরিষেবা৷ জিও-র বর্তমান গ্রাহকদের জিও-র ট্রু ৫জি পরিষেবার বেটা ট্রায়াল নেওয়ার আমন্ত্রণও দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে৷ যাঁরা জিও-র ৫জি পরিষেবার বেটা ট্রায়াল অফার গ্রহণ করবেন, তাঁরা ১জিবিপিএস পর্যন্ত ডেটা স্পিড উপভোগ করতে পারবেন বলে দাবি করেছে সংস্থা৷

যে জিও গ্রাহকদের কাছে ৫জি এনাবেলড স্মার্টফোন রয়েছে, ৫জি পরিষেবা পাওয়ার জন্য তাদের সিম কার্ডও বদগলাতে হবে না৷ সংস্থার পক্ষ থেকে জিও ৫জি ওয়েলকাম অফার পেলে তাঁদের সিম ট্রু ৫জি পরিষেবার জন্য আপগ্রেড করে দেওয়া হবে৷

আরও পড়ুন: ৫জির দৌলতে ইন্টারনেটের ইউজারদের ৫টি বাম্পার উপহার, মোবাইল ব্যবহার করলে এখনই জানুন

রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড-এর চেয়ারম্যান আকাশ আম্বানি জানিয়েছেন, ‘ভারতের মতো বিশাল দেশে সবথেকে বৃহত্তম এবং দ্রুততম ৫জি পরিষেবা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েছে জিও৷ শুধুমাত্র হাতেগোণা কয়েকজন অথবা বড় শহরের বাসিন্দারাই ৫জি পরিষেবা উপভোগ করবেন, তা হতে পারে না৷ দেশের প্রত্যেক নাগরিক, প্রতিটি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে এই পরিষেবা পৌঁছনো উচিত৷’

শুধুমাত্র দিল্লি, মুম্বাই, কলকাতা এবং বারাণসী নয়, দেশের অন্যান্য শহরেও খুব শিগগিরই ৫জি-র বেটা ট্রায়াল পরিষেবা নিয়ে আসবে জিও৷ যতদিন না ৫জি নেটওয়ার্ক গোটা শহরে ছডিয়ে দেওয়া সম্ভব হচ্ছে, ততদিন বেটা ট্রায়াল চলবে৷

আরও পড়ুন: 5G Service: 4G এখন অতীত! মোবাইল-ইন্টারনেটের দুনিয়ায় বিরাট বিপ্লব, দেশের ১৩ শহরে হাইস্পিড ৫জির শুভ সূচনা প্রধানমন্ত্রীর

জিও দাবি করেছে, তাঁদের ৫জি পরিষেবা তিনটি দিক দিয়ে প্রতিযোগী সংস্থাগুলির থেকে এগিয়ে৷ প্রথমত, জিও-র ৫জি পরিষেবা ৪জি নেটওয়ার্কের উপরে নির্ভরশীল নয়৷ ফলে নেটওয়ার্ক কভারেজ কমে যাওয়ার মতো সমস্যা এড়ানো যাবে৷

একমাত্র জিও-র কাছেই ৭০০ মেগা হার্ৎজস লো ব্যান্ড স্পেকট্রাম রয়েছে৷ ফলে ঘরের ভিতরেও ৫জি পরিষেবাও ভাল ভাবে পাওয়া যাবে৷

ইতিমধ্যেই দেশের আটটি শহরে ৫জি পরিষেবা চালু করেছে এয়ারটেল৷ খুব শিগগিরই ভারতে ৫জি পরিষেবা শুরুর ঘোষণা করবে ভোডাফোন৷

Published by:Debamoy Ghosh

First published:

Tags: 5G, Jio, Reliance Jio



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর