মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

মোটা বেতনে সরকারিভাবে ইউরোপ যাওয়ার সুযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১২২ সময় দেখুন
মোটা বেতনে সরকারিভাবে ইউরোপ যাওয়ার সুযোগ


মোটা বেতনে সরকারিভাবে ইউরোপ যাওয়ার সুযোগ, সঙ্গে থাকা খাওয়া ফ্রি

ডেস্ক রিপোর্টঃঃ  ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় সরকারি ভাবে বাংলাদেশ থেকে লোকবল নেওয়া হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনায় ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে।

পদের নাম : মেশনারি কার্পেন্টার। পদের সংখ্যা : ১০ টি। আবেদন যোগ্যতা : সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যানবাহন চালানোর লাইসেন্স থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা না থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনের জন্য বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। চাকরির চুক্তি এক বছরের এবং প্রতিবছর নবায়নযোগ্য।

বেতন ও সুযোগ সুবিধা : মাসে বেতন ৭০০ মার্কিন ডলার (প্রায় ৭২ হাজার ৯১৭ টাকা)। বেতনের বাইরে থাকা ও খাওয়ার খরচও দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এ ছাড়া চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া দেবে প্রতিষ্ঠান।

প্রতিদিন ৮ ঘণ্টা কাজ বা প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ। থাকা–খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও কর্মস্থলে যাতায়াতের পরিবহন ব্যবস্থা করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। চাকরিতে যোগ দেওয়ার জন্য বিমানভাড়া কর্মীকে দিতে হবে এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া প্রতিষ্ঠান দেবে।

নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি কর্তৃক চূড়ান্ত নির্বাচিত কর্মীকে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য ভারতের নয়াদিল্লিতে যেতে হবে। কারণ, বাংলাদেশে ক্রোয়েশিয়ার দূতাবাস নেই। ভারতে যাওয়া–আসা, ভিসা ফি ও ভারতে থাকার সব খরচ কর্মীর।

এছাড়া ক্রোয়েশিয়ান ভিসা পাওয়ার পর কর্মীদের জামানত হিসেবে দুই লাখ টাকা পে-অর্ডারের মাধ্যমে বোয়েসেলে জমা দিতে হবে। চাকরির চুক্তির মেয়াদ শেষে এ টাকা কর্মী ফেরত পাবেন। এ ছাড়া কর্মীর অভিভাবককে এক লাখ টাকার মুচলেকা দিতে হবে। অন্যান্য বিষয় ক্রোয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য তথ্য : চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৩০ হাজার টাকা, ভ্যাট ৪ হাজার ৫০০ টাকা, বোয়েসেলের নিবন্ধন ফি ২০০ টাকা, ওয়েজ আর্নার্স কল্যাণ ফি ও ইনস্যুরেন্স ফি ৩ হাজার ৯৯০ টাকা, স্মার্ট কার্ড ফি ২৫০ টাকাসহ মোট ৩৮ হাজার ৯৪০ টাকা বোয়েসেলে জমা দিতে হবে। সোনালী ব্যাংক, মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল ঢাকা’ নামে একটি পে-অর্ডারের মাধ্যমে টাকা জমা দিতে হবে।

যেভাবে আবেদন : আগ্রহীকে ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত (সংযুক্ত ফরম্যাট অনুযায়ী), অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি ও অন্যান্য তথ্য পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।  আবেদন করার লিংক।

আবেদনের শেষ সময়: ১৩ অক্টোবর ২০২২।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর