সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

tips-and-tricks-unable-to-find-your-contacts-know-easy-way | WhatsApp-এ প্রয়োজনীয় কনট্যাক্ট খুঁজে পান না? এই সহজ পথেই মিলবে সমাধান – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১০৭ সময় দেখুন
tips-and-tricks-unable-to-find-your-contacts-know-easy-way | WhatsApp-এ প্রয়োজনীয় কনট্যাক্ট খুঁজে পান না? এই সহজ পথেই মিলবে সমাধান – News18 Bangla


বিশ্বের সব থেকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহাকারীদের সুবিধার জন্য এখানে নানা ধরনের ফিচার রাখা হয়। কিন্তু হোয়াটসঅ্যাপে এমন অনেক ধরনের ফিচার রয়েছে যা অনেকেই জানেন না। এমন অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছেন যাঁরা তাঁদের কনট্যাক্ট খুঁজে পেতে সমস্যায় পড়েন। কিন্তু কয়েকটি সহজ উপায়ে মেনে চললে খুব সহজেই হোয়াটসঅ্যাপে বেছে নেওয়া যায় নিজের প্রয়োজনীয় কনট্যাক্ট। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।

আইফোনের ব্যবহারকারীদের উপায় –

– এ র জন্য সবার প্রথমে চেক করে নিতে হবে যে, নিজেদের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের আপডেটেড ভার্সন রয়েছে কিনা।

– যদি নিজেদের আইফোনে হোয়াটসঅ্যাপের আপডেটেড ভার্সন না থাকে, তা হলে আইফোনের অ্যাপ স্টোরে গিয়ে ডান দিকে থাকা নিজেদের প্রোফাইলে ক্লিক করতে হবে।

– এখানেই আপডেট নামের একটি অপশন পাওয়া যাবে।

– সেই অপশনটি ক্লিক করে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। যদি নিজেদের আইফোনে আগে থেকেই হোয়াটসঅ্যাপের আপডেটেড ভার্সন থাকে তাহলে সেই অপশন দেখা যাবে না।

আরও পড়ুন – চুরি হয়েছে ফেসবুকের তথ্য! ১ মিলিয়ন গ্রাহককে সতর্ক করল মেটা! আপনি নেই তো সেই তালিকায়? জানুন

– একবার হোয়াটসঅ্যাপ আপডেট হয়ে গেলে, সেটিংস অপশন খুলে প্রাইভেসি অপশনে যেতে হবে।

– প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে কনট্যাক্ট অপশন ক্লিক করতে হবে।

– কনট্যাক্ট স্ক্রিন খোলার পর বিভিন্ন ধরনের অ্যাপের লিস্ট খুলে যাবে।

– কনট্যাক্ট অপশনে সুইচ করার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপে ক্লিক করতে হবে।

– এই সকল স্টেপ করার পর হোয়াটসঅ্যাপ অ্যাপে নিজেদের ফোনের সব কনট্যাক্ট দেখা যাবে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের উপায় –

– অ্যান্ড্রয়েড স্মার্টফোনে প্রথমেই হোয়াটসঅ্যাপ খুলতে হবে।

– এরপর প্রাইভেসি হোয়াটসঅ্যাপ অপশন খুলতে হবে।

– এরপর সেখান থেকে কনট্যাক্ট অপশনে ক্লিক করতে হবে।

– এরপর মেনু অপশনে গিয়ে কনট্যাক্ট পারমিশনে ক্লিক করতে হবে।

হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট সম্প্রতি যুক্ত করা ফোন নম্বর অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কনট্যাক্ট লিস্টে দেখা না গেলে এই উপায়ে করতে হবে।

– নিজেদের ফোনের হোয়াটসঅ্যাপ খুলতে হবে।

– এরপর নিজেদের ফোনের স্ক্রিনের নিচের ডান দিকে থাকা মেসেজ লেখা বাটনে ক্লিক করতে হবে।

– এরপর ডান দিকে থাকা তিনটি ডটে ক্লিক করতে হবে।

– এরপর রিফ্রেশ অপশন সিলেক্ট করতে হবে।

– এরপর হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট ফোনের কনট্যাক্ট দেখা যাবে।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Whatsapp, WhatsApp tricks



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর