শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

রাজপথে বিএনপিকে মোকাবিলা করতে যুবলীগই যথেষ্ট: শেখ পরশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১২২ সময় দেখুন
রাজপথে বিএনপিকে মোকাবিলা করতে যুবলীগই যথেষ্ট: শেখ পরশ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজপথে বিএনপিকে মোকাবিলা করতে যুবলীগই যথেষ্ট বলে মন্তব্য করেছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবমহাসমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন। ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।

তার বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত গোটা বাংলাদেশে যে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে তার জবাব যে যুবলীগ সংগঠন হিসেবে যেকোন সময় দেওয়ার সক্ষমতা রাখে সেই প্রমাণ এই মহাসমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ।

তিনি বলেন, চ্যালেঞ্জ এবং দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের ১১ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে হবে। কারণ আমাদের উপলব্ধি করতে হবে যে, কোন প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকন্যা যুবলীগকে এই মহাসমাবেশ আয়োজন করতে বলেছেন। কেন বলেছেন এবং কী উদ্দেশ্যে বলেছেন, নিশ্চয়ই আপনারা অনুধাবন করতে পারবেন। কারণ স্বাধীনতা বিরোধীরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তাতে রাজনৈতিক শক্তি এবং সামর্থ্য প্রদর্শন করা এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ওদের সতর্ক করতে চাই যে ঐ স্বাধীনতা বিরোধীদের মোকাবেলার করার জন্য যুবলীগ একাই একশ। এছাড়া সারা দেশে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে মুক্তিযুদ্ধে চেতনা যারা লালন পালন এবং ধারণ করে তাদেরকে এই মহাসমাবেশ উৎসাহিত করবে এবং অনুপ্রেরণা দিবে। সুতরাং এই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকার অপরিহার্য এবং অনস্বীকার্য।

যুবলীগ চেয়ারম্যান বলেন, শেখ মণি স্বাধীনতা উত্তর বাংলাদেশে মুজিব আদর্শ ও মুজিববাদ প্রতিষ্ঠার আন্দোলনে শুধু একজন সম্মুখযোদ্ধা এবং প্রধান সেনাপতিই ছিলেন না, তিনি সেই যুদ্ধে প্রথম শহিদ। শেখ মণির হত্যার পর সেই ধারাবাহিকতায় তার সৃষ্ট যুবলীগ প্রতিটি আন্দোলন-সংগ্রামে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঠিক যেভাবে প্রগাঢ় দেশপ্রেম দ্বারা তাড়িত হয়ে শেখ ফজলুল হক মণি মুজিব আদর্শ, তথা ক্ষুধা দারিদ্রমুক্ত এবং শোষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ত্যাগ-তিতিক্ষা ও যুদ্ধ করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন, ঠিক সেই ধারাবাহিকতায় যুবলীগ দেশরত্ন শেখ হাসিনার ভোট ও ভাতের অধিকার আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ প্রতিটি আন্দোলনে বঙ্গবন্ধুকন্যার প্রধান শক্তি হিসাবে মুখ্য ভূমিকা পালন করেছে।

সভায় বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেন, যুবলীগের নেতাকর্মীরা আদর্শের এই সংগঠনকে ভালোবাসে বলেই শেখ হাসিনার ডাকে রাজপথে নেমে আসে।

সভায় আরও বক্তব্য দেন সুবর্ণজয়ন্তী উৎসবের আহ্বায়ক ও সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বাবু সুব্রত পাল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ, উপ-অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম দূর্জয়, ঢাকা মহানগর যুবলীগ উত্তর এর সহ-সভাপতি মজিবর রহমান বাবুল, আকতারুজ্জামান আকতার, সাব্বির আলম লিটু, যুগ্ম সম্পাদক তাজবিরুল হক অনু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর রহমান, সিদ্দিক বিশ্বাস, সিবলী সাদিক, মামুন সরকার, প্রচার সম্পাদক রাকিব হোসেন মিরন, দপ্তর সম্পাদক এ এইচ এম কামরুজ্জামান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এম এইচ পাটোয়ারী বাবু, শিল্প ও বানিজ্য সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কাইসুর রহমান সোহাগ, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, সহ-সম্পাদক মিজানুর রহমান মিজান, সদস্য ষামনুল আলম ফারুক, আব্দুল বাতেন, শেখ আল আমিনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক অনেকে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর