#নয়াদিল্লি: চিনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি Realme বৃহস্পতিবার তাদের Realme 10 Pro সিরিজের ফোন ভারতে লঞ্চ করার কথা ঘোষণা করেছে। Realme কোম্পানির তরফে জানানো হয়েছে যে তারা ৮ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে একটি ইভেন্টের মাধ্যমে ভারতের লঞ্চ করতে চলেছে Realme 10 Pro 5G সিরিজের ফোন।
এর মধ্যে রয়েছে Realme 10 Pro এবং Realme 10 Pro+। এই দুটি ফোনেই রয়েছে ৫জি কানেকটিভিটি। Realme 10 Pro সিরিজের ফোনে ব্যবহার করা হয়েছে কার্ভড ডিসপ্লে। কোম্পানির তরফে বলা হয়েছে যে, এই সেগমেন্টের ফোনে এটি সবথেকে বেস্ট কার্ভড ডিসপ্লে হতে চলেছে।
আরও পড়ুন- সব সময় মোবাইলে চোখ! স্ট্রেস! স্মার্টফোনের হাত থেকে মুক্তি চান? জানুন উপায়
এই সিরিজের টপ মডেল Realme 10 Pro+ ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে ১২০ এইচ জেড কার্ভড ভিশন ডিসপ্লে। এক নজরে দেখে নেওয়া যাক এই সিরিজের ফোনের সমস্ত খুঁটিনাটি।
Realme 10 Pro ফোনের ফিচার –
এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর। এই ফোনে ব্যবহার করা হয়েছে ১২০ এইচজেড রিফ্রেশ রেট। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৭২ ইঞ্চির আইপিএস এলসিডি স্ক্রিন।
এই ফোনের পেছনে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম আধারিত Realme UI 4.0।
এই ফোনে ব্যবহার করা হতে পারে ২৫৬ জিবি অন বোর্ড স্টোরেজ। কোম্পানি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি োভ্যারিয়েন্ট মডেল লঞ্চ করতে পারে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ডব্লু ওয়ার চার্জিং সাপোর্ট যুক্ত।
আরও পড়ুন- ব্ল্যাক ফ্রাইডে সেল কী জানেন? শুরু হল ভারতে! যা কিনবেন সব জলের দরে পাবেন!
এই ফোনে রয়েছে জিওম্যাগনেটিক সেন্সর, লাইট সেন্সর, ডিস্টেন্স সেন্সর, জাইরোস্কোপ এবং এক্সেলেশন সেন্টার। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে স্টোরেজ বাড়ানোর জন্য একটি মাইক্রো এসডি কার্ড স্লট, ওয়াইফাই ব্লুটুথ, ৩.৫ মিমি অডিও জ্যাক, ডুয়াল সিম সাপোর্ট এবং ইউএসবি-সি পোর্ট।
Realme 10 Pro+ ফোনের ফিচার –
এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ডবলু ফাস্ট ওয়ার চার্জিং সাপোর্ট যুক্ত। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড স্ক্রিন, যা ১২০ এইচজেড রিফ্রেশ রেট যুক্ত।
এই ফোনের পেছনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সিস্টেম। এর মধ্যে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
এই ফোন লঞ্চ করা হতে পারে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলে। এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম আধারিত Realme UI।
এই ফোনটি স্টারলাইট, নাইট এবং ওসান কালারে উপলব্ধ। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, ওয়াইফাই ৬ এবং ব্লুটুথ ৫.২। চার্জিংয়ের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে ৩.৫ মিমি অডিও জ্যাক এবং ইউএসবি-সি পোর্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 5G smartphones, Realme